Sunday, September 6, 2026
28 C
Kolkata

ভিন জেলা থেকে উদ্ধার নদীয়ার দুই নাবালিকা

নাজমুল সর্দার,এনবিটিভি,নদীয়া: রাতে নদীয়া জেলার শান্তিপুর থানার উদ্যোগে উত্তর ২৪ পরগনার গোপালনগর এবং বর্ধমান জেলার নাদন ঘাট থানা থেকে উদ্ধার হয় শান্তিপুরের দুজন নাবালিকা। দুজনাই নবম শ্রেণীর ছাত্রী একজন শান্তিপুর শহরের দুই নম্বর ওয়ার্ডের সেনপাড়ায় অন্যজন হরিপুর অঞ্চলের মেথির ডাঙ্গা গ্রামের। অন্যমেয়েটির বয়স ১৬বছর ৭মাস।

উত্তর ২৪পরগনার গোপালনগর থানার অন্তর্গত কৃষ্ণপুর গ্রামের এক ২৪ বছরের যুবক সেনপাড়ায় মাসি বাড়ির একটি বিবাহ অনুষ্ঠানে এসে সম্পর্ক আবদ্ধ হয়। গত চারদিন আগে বিশেষ সূত্রে খবর পেয়ে মেয়ের বাবা প্রথম গোপালনগরে উপস্থিত হয়ে মেয়েকে ফিরিয়ে আনতে গেলে সহযোগিতা পান না ছেলের বাড়ির পক্ষ থেকে। ফিরে এসে শান্তিপুর থানায় একটি অভিযোগপত্র জমা করেন।

অন্যদিকে শান্তিপুর ব্লকের হরিপুর অঞ্চলের হরিনদি গ্রামের এক ১৮ বছরের যুবক ১৫ বছরের নাবালিকার সাথে সম্পর্কের জেরে ছেলের পিসি বাড়ি সমুদ্রগড়ে আশ্রয় নেয়। সেখানকার নাদনঘাট থানার সহযোগিতায় গতকাল শান্তিপুর থানায় এসে পৌঁছায় ছেলে ও মেয়ে। দুটি ঘটনার অভিভাবকদের থানায় ডেকে ছেলে এবং মেয়ে কে রানাঘাট কোর্টে পাঠানো হয়েছে বিচারের জন্য।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories