Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

রাতে ছাড় দিয়ে রাজ্যে ফের বাড়ল বিধিনিষেধের মেয়াদ

কলকাতা : বিধিনিষেধের মেয়াদ বাড়ল, তবে শিথিল হল আগল। করোনা সংক্রমণ রুখতে রাজ্যে আগামী ৩১ অগাস্ট পর্যন্ত বিধিনিষেধ বাড়ানোর সিদ্ধান্ত জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি কোভিডের হার এই মুহূর্তে আয়ত্ত্বে থাকায় নৈশকালীন বিধিনিষেধ কিছুটা কমানোর কথাও জানিয়েছেন তিনি। এবার থেকে রাত ১১ টা থেকে ভোর ৫টা পর্যন্ত বিধিনিষেধ জারি থাকবে। এতদিন পর্যন্ত রাত ৯ টা থেকে জারি হয়ে যেত নৈশকালীন বিধিনিষেধ। যা দু’ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি জানানো হয়েছে, ৫০ শতাংশ নিয়ে খোলা যাবে অডিটোরিয়াম, সুইমিং পুল।

 

এদিকে বিধিনিষেধের মেয়াদের মধ্যে রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা চালু হবে না বলেই জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। যার জেরে আপাতত বন্ধই থাকছে স্টাফ স্পেশাল ছাড়া লোকাল ট্রেন পরিষেবা। লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকায় নানারকম অসুবিধার সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ। অফিসে পৌঁছনো হোক বা জরুরি প্রয়োজনে কোথাও যাওয়া, দূরপাল্লার যাত্রীদের ক্ষেত্রে অন্যতম মাধ্যম লোকাল ট্রেন। কিন্তু, সেই পরিষেবা দীর্ঘদিন বন্ধ থাকায় দুর্ভোগ বাড়ছে। এই পরিস্থিতিতে কবে ফের লোকাল ট্রেন চালু হবে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল রয়েছে। কিন্তু, লোকাল ট্রেন চালু হয়ে গেলে পুনরায় রাজ্যে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কাও রয়েছে। এদিকে করোনার তৃতীয় ঢেউ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

 

 

এই পরিস্থিতিতে আজ সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, তৃতীয় ঢেউ দেখে নিয়ে লোকাল ট্রেনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যাঁরা কলকাতা আসতে চান, তাঁদের অসুবিধা হচ্ছে জানি। বাস-মেট্রো চালু করে দেওয়া হয়েছে। কিন্তু, সেপ্টেম্বরে যেহেতু থার্ড ওয়েভ আসার কথা রয়েছে, তাই আমাদের এটা নিয়ন্ত্রণে রাখতে হবে। লোকাল ট্রেনে আসতে পারছেন না বলে অনেকের অসুবিধা হচ্ছে জানি। কিন্তু মানুষের জীবনের থেকে বড় কিছু তো নয়। তাই আরও কয়েকটা দিন কষ্ট করতে হবে। তিনি আরও বলেন, কলকাতার আশপাশের যেসব জেলাগুলো হুগলি, উত্তর ২৪ পরগনা, বর্ধমান এইসব জেলায় যদি ৫০ শতাংশও ভ্যাকসিন সম্পন্ন করে দেওয়া যায় তাহলে রুরাল ট্রেন চালু করে দেওয়া যাবে। কোনও অসুবিধা নেই। বাস, মেট্রো, অটো, দূরপাল্লার ট্রেন- সবই চলছে। কিন্তু, লোকাল ট্রেনটা আরও কিছুটা সময় নিচ্ছি। কারণ, তৃতীয় ঢেউটা দেখে নিতে হবে। যদিও পরিস্থিতি কিছুটা আয়ত্ত্বে থাকায় কমানো হয়েছে নৈশ বিধিনিষেধের সময়।

 

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories