Saturday, September 5, 2026
28 C
Kolkata

বিশ্ব ইজতেমা শুরুর আগেই উপস্থিত হলেন অগণিত মানুষ

হুগলি জেলার দাদপুরের পুইনানে বিশ্ব ইজতেমা শুরু হতে আর মাত্র দু’দিন বাকি। ইজতেমা শুরুর আগেই রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি খেদমতের উদ্দেশ্যে ইজতেমা ময়দানে এসে পৌঁছাচ্ছেন। মঙ্গলবারও কয়েক লক্ষ মানুষ ইজতেমা প্রাঙ্গণে জমায়েত হন। নতুন বছরের প্রথম শুক্রবার, ২ জানুয়ারি থেকে বিশ্ব ইজতেমা শুরু হবে। সোমবার ফজরের নামাজের পর দোয়া ও আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমার সমাপ্তি ঘটবে।

মূল রাস্তা থেকে প্রায় এক কিলোমিটার ভিতরে প্রায় ৫০০ বিঘা জমির উপর বিশাল প্যান্ডেল তৈরি করা হয়েছে। কলকাতা থেকে প্রায় ৪০ কিলোমিটার এবং বর্ধমান থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে এই ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। ধনিয়াখালি হল্ট স্টেশন থেকে ৮ কিলোমিটার এবং চুঁচুড়া স্টেশন থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে চুঁচুড়া-তারকেশ্বর ১৭ নম্বর বাস রুটের পুইনানের দক্ষিণ পাশে এই আয়োজন করা হয়েছে। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের পাশাপাশি ভিন রাজ্য এবং বিদেশ থেকেও বহু মানুষ ইজতেমায় অংশ নেবেন। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কুয়েত, ইরান, তুরস্ক, সৌদি আরব ও আফগানিস্তান থেকে প্রায় ২০ থেকে ২৫ হাজার মুসল্লি আসবেন বলে আশা করা হচ্ছে। ইজতেমা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মঙ্গলবার প্রশাসনের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে নিরাপত্তা ও পরিষেবা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ইজতেমা প্রাঙ্গণে আসা হুগলির সাদ্দাম হাসান, মগরাহাটের শেখ জাফর ও অসমের শিলচরের তালহা খান জানান, এত বড় ইজতেমা আগে দেখেননি। এখানে আসতে পেরে তাঁরা নিজেদের ভাগ্যবান বলে মনে করছেন।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories