Saturday, September 5, 2026
30 C
Kolkata

উত্তরপ্রদেশে অস্ত্র বন্টন ও মুসলিমদের কুরুচিকর মন্তব্যের অপরাধে হিন্দু রক্ষা দলের ১০ গ্রেফতার

গাজিয়াবাদের শালিমার গার্ডেন এলাকায় তরবারি বিতরণ ও মুসলিম বিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে হিন্দু রক্ষা দলের ১০ জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনার সঙ্গে জড়িত মোট ১৬ জন চিহ্নিত ব্যক্তি এবং ২৫ থেকে ৩০ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

শালিমার গার্ডেনের সহকারী পুলিশ কমিশনার অতুল কুমার সিং বলেন, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওর ভিত্তিতে তদন্ত শুরু হয়। ওই ভিডিওতে দেখা যায়, একটি আবাসিক এলাকায় সমাবেশ করে দলের সদস্যরা তরবারি প্রদর্শন ও বিতরণ করছে। ভিডিও ছড়িয়ে পড়ার পরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে।

এফআইআরে হিন্দু রক্ষা দলের জাতীয় সভাপতি ভূপেন্দ্র চৌধুরীর নামও রয়েছে, যিনি পিঙ্কি নামে পরিচিত। তবে তিনি এখনও পলাতক। আরেকটি ভিডিওতে তাকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনার কথা উল্লেখ করে হিন্দুদের অস্ত্র ধারণের আহ্বান জানাতে শোনা যায়। তিনি দাবি করেন, সংগঠনটি কট্টরপন্থীদের বিরুদ্ধে কড়া জবাব দেবে। পুলিশ জানায়, অভিযুক্তরা অস্ত্র হাতে মিছিল করে এলাকায় ভয় সৃষ্টি করে এবং জনশৃঙ্খলা বিঘ্নিত করে। এই ঘটনায় দাঙ্গা, মারাত্মক অস্ত্র ব্যবহার এবং বেআইনি কার্যকলাপের অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্ত চলছে এবং পলাতকদের ধরতে তল্লাশি জোরদার করা হয়েছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories