Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

কর্মসূত্রে ভিন রাজ্যে গিয়ে হোটেলের বাথরুমের ভেতরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী শান্তিপুরের এক যুবক

রাকেশ ঘোষ

সুরজিত দাস, নদীয়াঃ কর্মসূত্রে ভিন রাজ্যে গিয়ে যুবকের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য, পরিবারে খবর পৌঁছানো মাত্রই শোকের ছায়া পরিবারসহ গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে শান্তিপুর ১৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত চর সারাগর এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, কুড়ি বছর বয়সী যুবক রাকেশ ঘোষ মাত্র ১০ দিন আগে কর্মসূত্রে মহারাষ্ট্রের পুণের একটি হোটেলে কাজ করতে যায়। বৃহস্পতিবার সকাল ১০ঃ৩০ নাগাদ হঠাৎ পরিবারে খবর আসে ওই যুবক হোটেলের বাথরুমের ভেতরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে, খবর পাওয়া মাত্রই কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। বাবা প্রেমানন্দ ঘোষ বলেন, আমি সবসময়ই চাষের কাজ নিয়ে ব্যস্ত থাকি, ছেলের সাথে সেইভাবে আমার কথা হত না তবে ছেলের মৃত্যুর খবর পেয়ে হতবাক বাবা প্রেমানন্দ বিশ্বাস। পরিবারের একাংশ সদস্যদের দাবি, বেশ কয়েক মাস ধরে ওই এলাকার পাশের  গ্রামের একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল ওই যুবকের। মাঝেমধ্যেই তাদের মধ্যে অশান্তি লেগে থাকত, যার কারণে মানসিক অবসাদে ভোগে ওই যুবক। মানসিক অবসাদ থেকে রেহাই পেতে যুবক রাকেশ ঘোষ ভিন রাজ্যে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেই মতই চলতি মাসের ইংরেজির ১০ তারিখে মহারাষ্ট্রের পুণেতে যায় হোটেলে কাজ করার জন্য। যুবকের এইভাবে আত্মঘাতীর ঘটনায় প্রেমের সম্পর্কের কারণ বলে দাবি করছেন পরিবার। যদিও ওই যুবক ভিন রাজ্যে যাওয়ার পরে পরিবারের সকলের সাথে যোগাযোগ রাখত, কিন্তু আজ সকাল ১০ঃ৩০ নাগাদ ওই যুবকের মা ফোনে যোগাযোগ করতে চাইলে ওই যুবক ফোন ধরেনি, একটু বাদেই খবর আসে ওই যুবকের এইভাবে আত্মঘাতীর ঘটনা। যুবকের এইভাবে মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। যদিও মৃতদেহটি বাড়িতে নিয়ে আসার জন্য শান্তিপুর থানার দ্বারস্থ হয়েছে মৃত যুবকের পরিবার।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories