Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

বন্ধ হল পাকিস্তানে ইউটিউব!ভারতের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ

পেহেলগাঁও জঙ্গি হামলার পরে পাকিস্তানের বিরুদ্ধে ধারাবাহিক কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছে কেন্দ্রীয় সরকার। সীমান্ত বন্ধ, সিন্ধু জলচুক্তি স্থগিত এবং পাকিস্তানের নাগরিকদের জন্য ভিসা দেওয়া বন্ধ করার পরে এবার নিষিদ্ধ করা হল পাকিস্তানের সমস্ত ইউটিউব চ্যানেল।  

সরকারের দাবি, এই চ্যানেলগুলিতে ভারত, সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা সম্পর্কে মিথ্যা, বিভ্রান্তিকর ও উসকানিমূলক তথ্য ছড়ানো হচ্ছিল এবং এর ফলে ভারতে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ডন নিউজ, সামা টিভি, আরি নিউজ, জিও নিউজ, বোল নিউজ সহ একাধিক জনপ্রিয় সংবাদ চ্যানেলের পাশাপাশি, ইরশাদ ভাটি, মুনিব ফারুক, উমর চিমা ও প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতারের চ্যানেলও নিষিদ্ধ করা হয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রকের পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ।  

এছাড়া, বিবিসি-কে চিঠি দিয়ে তাদের সংবাদ পরিবেশনের ধরন নিয়ে সতর্ক করা হয়েছে।পররাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, ভবিষ্যতে বিবিসির প্রতিবেদনের উপর নজর রাখা হবে এবং প্রয়োজনে আরও পদক্ষেপ নেওয়া হতে পারে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories