Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

পেহেলগাঁও কাণ্ডের পর কাশ্মীর জুড়ে জঙ্গি শিকার, প্রকাশ্যে ১৪ জনের নাম

পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পুরো কাশ্মীরে শুরু হয়েছে কড়া তল্লাশি। হামলায় মারা যান তিনজন বাঙালি পর্যটক, তাঁদের মধ্যে একজন সমীর গুহ। তাঁর বাড়িতে গিয়ে কথা বলেছেন জাতীয় তদন্ত সংস্থার আধিকারিকরা।

জম্মু-কাশ্মীর পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, লস্কর-ই-তৈবা, হিজবুল মুজাহিদিন ও জইশ-ই-মহম্মদের সঙ্গে জড়িত ১৪ জন সক্রিয় জঙ্গির নাম ও ছবি প্রকাশ করা হয়েছে। এদের অনেকেই কমান্ডার পদে আছে এবং পাকিস্তান থেকে আসা জঙ্গিদের সাহায্য করে। মূলত পুলওয়ামা, সোপোর, অবন্তীপুরা, সোপিয়ান ও অনন্তনাগ এলাকায় এরা লুকিয়ে রয়েছে বলে অনুমান তাদের। জম্মু কাশ্মীর পুলিশ প্রশাসনের তালিকায় আদিল রহমান (২১), আসিফ আহমেদ শেখ (২৮), আমির আহমেদ দার (৩৯), জুবের আহমেদ ওয়ানি (৩৯)-সহ একাধিক জঙ্গির নাম রয়েছে।

পেহেলগাঁও হামলার মাস্টারমাইন্ড সহ সব জঙ্গিকে ধরতে সেনা, আধাসেনা ও পুলিশ পাহাড়ে, জঙ্গলে ও পাইন বনে চিরুনি তল্লাশি চালাচ্ছে। গোয়েন্দা সংস্থা জানায়, এরা পাকিস্তান সীমান্ত লাগোয়া এলাকা থেকে সক্রিয়ভাবে ভারতীয় ভূখণ্ডে হামলা চালাচ্ছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories