Sunday, June 7, 2026
28.4 C
Kolkata

এমসি কলেজে ধর্ষণের ঘটনায় নারী ও শিশু অধিকার ফোরামের মানববন্ধন

 

রফিকুল ইসলাম মামুন

সিলেট জেলা প্রতিনিধি

সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণের ঘটনায় জড়িত সকল আসামীকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন করেছে নারী ও শিশু অধিকার ফোরাম সিলেট জেলা আহ্বায়ক কমিটি

গতকল্য (২৮সেপ্টেম্বর) সোমবার সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে সকাল ১১ঘটিকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নারী ও শিশু অধিকার ফোরাম সিলেট জেলা শাখার আহ্বায়ক ডাঃ শাহনেওয়াজ আহমদ চৌধুরীর সভাপতিত্বে
ও সদস্য সচিব তাহমিন শারমিন তামান্নার পরিচালনায়
মানববন্ধনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার, নারী ও শিশু অধিকার ফোরাম সিলেট জেলা আহবায়ক কমিটির উপদেষ্টা ও সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফত সিদ্দিকী, নারী ও শিশু অধিকার ফোরাম সিলেট মহানগরের আহ্বায়ক সামিয়া বেগম চৌধুরী, সিলেট জেলা মহিলা দলের সভানেত্রী সালেহা কবির শেপি, আরোও উপস্থিত ছিলেন নারী ও শিশু অধিকার ফোরাম সিলেট জেলা আহ্বায়ক কমিটির সদস্য বুরহান উদ্দিন, জাকির হোসেন, অঞ্জন দাস অঞ্জন, আব্দুল্লাহ, ইমরান আলী, যুবদল নেতা জামাল আহমদ, জইন উদ্দিন, সামছু উদ্দিন,প্রমুখ।
এসময় বক্তারা বলেন,সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এমসি কলেজের ছাত্রাবাসে ধর্ষণের ঘটনায় কলেজকে কালিমালিপ্ত করা হয়েছে। দেশে প্রতিনিয়ত ঘটা ধর্ষণের সাথে জড়িতদের বিচার না হওয়ায় আবারো তার পুনরাবৃত্তি হল। কলেজ বন্ধ থাকার পরেও কিভাবে এই সন্ত্রাসীরা ছাত্রবাসে থাকে? আমরা এসব ধর্ষকদের আশ্রয়দাতাদেরও বিচার দাবি করি। এসময় প্রশাসনের দায়িত্বহীনতার সমালোচনা করে ধর্ষণের সাথে জড়িত ছাত্রলীগ নেতাদের অবিলম্বে গ্রেফতার করে বিচার দাবি করা হয়।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories