Saturday, September 5, 2026
28 C
Kolkata

কিশোরগঞ্জে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

শামীম সরকার স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জের বাজিতপুরে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজার একটি চালানসহ মো. সানোয়ার হোসেন (৩৮) ও আব্দুস শহীদ মিয়া (৪৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

বুধবার (৪ আগস্ট) ভোর ৪টার দিকে উপজেলার পাটুলী ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক হওয়া দুই মাদক ব্যবসায়ীর মধ্যে মো. সানোয়ার হোসেন হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের হাফটারআওয়ার গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে এবং আব্দুস শহীদ মিয়া একই গ্রামের মৃত সাঈদ আলীর ছেলে।

র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন বিষয়টি নিশ্চিত করেছেন।
লে. কমান্ডার এম শোভন খান বিএন , মো. সানোয়ার হোসেন ও আব্দুস শহীদ মিয়া উভয়েই দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি টিম বুধবার (৪ আগস্ট) ভোর ৪টার দিকে বাজিতপুর উপজেলার পাটুলী ফেরিঘাট এলাকায় অভিযান চালায়।
অভিযানে ২০ কেজি গাঁজার একটি চালানসহ দুই মাদক ব্যবসায়ী মো. সানোয়ার হোসেন ও আব্দুস শহীদকে আটক করা হয়।
র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ক্রয়-বিক্রয় করার কথা স্বীকার করেছে।

তাদের বিরুদ্ধে বাজিতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories