Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

কিশোরগঞ্জে ব্রহ্মপুত্রের পানিতে ডুবে শিশুর মৃত্যু

শামীম সরকার স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জে পাকুন্দিয়ায় পরিবারের অন্য সদস্যদের সাথে গোসল করতে গিয়ে বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদের পানিতে ডুবে শুক্রবার (১৬ জুলাই) দুপুরে জুনাইদ নামে ৯ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

দুপুর পৌনে ১টার দিকে উপজেলার চরফরাদী ইউনিয়নের চর চাড়াল বন্দ এলাকার ব্রহ্মপুত্র নদে পানিতে ডুবে শিশুমৃত্যুর এ ঘটনাটি ঘটে।

পানিতে ডুবে মারা যাওয়া শিশু জুনাইদ উপজেলার চরফরাদী ইউনিয়নের চর চাড়াল বন্দ গ্রামের জুয়েল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শিশু জুনাইদ পরিবারের অন্যদের সঙ্গে গোসল করতে শুক্রবার (১৬ জুলাই) দুপুরে বাড়ির পাশের ব্রহ্মপুত্র নদে যায়।

নদের পানিতে নেমে গোসলের এক পর্যায়ে বেলা পৌনে ১টার দিকে সে স্বজনদের থেকে কিছুটা দূরে চলে গিয়ে নদের পানিতে হাবুডুবু খেতে থাকে।

এ সময় স্বজনেরা এগিয়ে ডুবন্ত অবস্থায় তাকে উদ্ধার করলেও ততক্ষণে শিশুটি মারা যায়।

এ ঘটনায় শিশুটির পরিবারে শোকের ছায়া নেমে আসে।

এ ব্যাপারে পাকুন্দিয়া থানার ওসি মো. সারোয়ার জাহান জানান, পানিতে ডুবে শিশুর মারা যাওয়ার ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। এছাড়া এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories