Saturday, September 5, 2026
30 C
Kolkata

প্রধান মন্ত্রীর উপহার গৃহহীনদের ঘরের কোন অনিয়ম হলে কঠিন ব্যবস্থা নেওয়া হবে- পলক

সৌরভ সোহরাব
তথ্য ও যোগাযেগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন মাননাীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারাদেশে ২লাখ ১৮হাজার টি গৃহহীনদের ঘর বরাদ্ধ দিয়েছেন। আমাদের সিংড়া উপজেলাায় ৮৬৫টি ঘর বরাদ্ধ হয়েছে এর মধ্যে ৭৫০টি ঘর নির্মাণ হয়েছে। প্রধান মন্ত্রীর এই উপহার গৃহহীনদের ঘর নিয়ে কেউ অনিয়ম ও দুর্নীতি করলে আমরা আওয়ামীলীগের কেউ মেনে নিবনা। অনিয়ম ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার বিকালে নাটোরের সিংড়া পৌরসভার আলহাজ আঃ রহিম উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত প্রধান মন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ এর চাউল বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এই কথা গুলো বলেন। অনুষ্ঠানে ৪ নং ওর্য়াড সহ পৌরসভার ১২টি ওর্য়াডে ১হাজার অসহায়,দরিদ্র ও র্কমহীন পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরন করে প্রতিমন্ত্রী পলক। বিতরণ শেষে প্রতিমন্ত্রী পৌর শহরের বিভিন্ন মোড়ে ৪০টি স্বাস্থ্য সুরক্ষা বুথ স্থাপনের শুভ উদ্বোধন করেন এবং উপজেলার ১২টি ইউনিয়নে ২লাখ ফেস মাস্ক ও ৫শত কেএন-৯৫ মাস্ক বিতরণ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন,সিংড়া পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস,উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক রুহুল আমিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories