Sunday, March 8, 2026
23.6 C
Kolkata

খুলনার পাইকগাছা উপজেলা টাস্কফোর্স কমিটির সভায় ৩১ জনের ঘর বাতিলের সিদ্ধান্ত

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :-
পাইকগাছায় আশ্রয়ণ প্রকল্পের গৃহনির্মাণ সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার হক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান খান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ্বাস, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, সমবায় কর্মকর্তা বেনজির আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাজিবুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা ওবায়দুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, এসআই তাপস, আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাফ হোসেন মুকুল, শিব্সা সাহিত্য অঙ্গনের সভাপতি সুরাইয়া বানু ডলি। প্রধানমন্ত্রীর মুজিব শতবর্ষে ভূমিহীন ক শ্রেণির ২০২০ গৃহ প্রদান নীতিমালা প্রকল্পের আওতায় অত্র উপজেলায় প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে ৫শ’২০জন গৃহহীন ও ভূমিহীন পুনর্বাসিত পরিবারের অনুকূলে ২ শতাংশ করে জমি সহ ঘর প্রদান করা হয়। পুনরায় যাচাই-বাছাইয়ের লক্ষে টাস্কফোর্স কমিটির অত্র সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই সঠিকমান বজায় রেখে গৃহনির্মাণ কাজ এগিয়ে নেওয়ায় সভায় সন্তুষ্ঠি প্রকাশ করা হয়। পাশাপাশি ৫শ’২০জন উপকারভোগীদের মধ্যে ঘর নিতে কিংবা ঘরে বসবাস করতে আবেদনের মাধ্যমে অনিহা প্রকাশ করায় প্রথম ফেজ এর ২০জন ও দ্বিতীয় ফেজ এর ১১জন সহ ৩১ জনের ঘর বাতিল করার সিদ্ধান্ত গৃহিত হয়। যারা ঘর নিতে অনিহা প্রকাশ করে আবেদন করেছে তাদের অনেকেই প্রতিবন্ধী, কর্মসূত্রে অন্য জায়গায় বসবাস, নির্দিষ্ঠ আবাসন থেকে দূরত্বে বসবাস, বিধবা, নারী ও ভিক্ষাবৃত্তি করে। সভায় আশ্রয়ণ প্রকেল্পর প্রত্যেক ৫ পরিবারের জন্য একটি করে পানির ট্যাংকি দেওয়ার সিদ্ধান্ত গৃহিত হয়। কমিটির সভাপতি ও ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, প্রায় প্রত্যেকটি আবাসনে পুকুর রয়েছে। যেখানে রাস্তা নেই সেখানে রাস্তার কাজ চলছে। প্রায় প্রতিটি বিদ্যুতের লাইন পৌছে গেছে। উপকারভোগীদের আবেদনের ভিত্তিতে ৩১ জনের ঘর বাতিলের সিদ্ধান্ত গৃহিত হয়েছে। তবে পরবর্তীতে এ সংখ্যা আরো বাড়তে পারে। যাদের বাতিল করা হচ্ছে তাদের প্রত্যেকের নূন্যতম থাকার ব্যবস্থা রয়েছে।

Hot this week

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা, রান্নার গ্যাসের সরবরাহে নতুন বিধি জারি কেন্দ্রের!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব ভারতেও স্পষ্ট হয়ে উঠেছে। হেঁশেলে...

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

Topics

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

Related Articles

Popular Categories