Thursday, July 23, 2026
28.7 C
Kolkata

আগামী ২৪ ঘন্টায় লাল,কমলা, হলুদ সতর্কতা যে সব জেলায়

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের অভিমুখ বাংলাদেশের দিকে। ধীরে ধীরে এই নিম্নচাপ বাংলাদেশের দিকে এগিয়ে গেলেও এর প্রভাব যথেষ্টভাবে পড়তে শুরু করেছে পশ্চিমবঙ্গের উপর। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টি চলবে আগামী ৩০ জুলাই পর্যন্ত এমনটাই মনে করা হচ্ছে। ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা হিসাবে হাওয়া অফিসের তরফ থেকে বিভিন্ন জেলার ক্ষেত্রে লাল, কমলা এবং হলুদ সর্তকতা জারি করা হয়েছে।

লাল সর্তকতা : ০৭ থেকে ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টি অর্থাত্‍ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনার দিকে তাকিয়ে হাওয়া অফিসের তরফ থেকে লাল সর্তকতা জারি করা হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়ার জন্য।

কমলা সর্তকতা : ০৭ থেকে ২০ সেন্টিমিটার অর্থাত্‍ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস রয়েছে কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং হুগলির জন্য। এই সকল জেলাগুলির জন্য কমলা সর্তকতা জারি করেছে হাওয়া অফিস।

হলুদ সর্তকতা : ৩০ জুলাই ০৭ থেকে ১১ সেন্টিমিটার অর্থাত্‍ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর জেলায়। এই সকল জেলার জন্য হলুদ সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। একইভাবে অন্যান্য জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

এর পাশাপাশি হাওয়া অফিসের তরফ থেকে ৩০-৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দিয়েছে। যে সকল জেলায় ঝড়ো হাওয়ার সর্বাধিক প্রবণতা রয়েছে সেই সকল জেলাগুলি হল কলকাতা, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Related Articles

Popular Categories