Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

খুলনার পাইকগাছায় স্কুল ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ ভ্রাম্যমান আদালতে যুবকের কারাদন্ড

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি :-
পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে পাইকগাছায় ভ্রাম্যমান আদালত রুস্তম আলী মোড়ল (২৬) নামে এক যুবককে এক বছরের কারাদন্ড দিয়েছেন। ঘটনাটি গদাইপুর ইউনিয়নের কাজীপাড়া ক্রস রোড এলাকার । রুস্তম উপজেলার চরমলই গ্রামের আকবর আলী মোড়লের ছেলে।
পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, রবিবার (২২ আগস্ট) ভোর আনুমানিক ছয়টায় গদাইপুর গ্রামের মিজানুর রহমানের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া মেয়ে স্থানীয় মক্তবে পড়তে যাচ্ছিল। পথিমধ্যে কাজীপাড়া ক্রসরোড এলাকায় পৌছালে পার্শ্ববর্তী চরমলই গ্রামের রুস্তম আলী মোড়ল মেয়েটির গতিরোধ করে তার মুখ চেপে ধরে টেনে-হেঁচড়ে শ্লীলতাহানির চেষ্টা করে। এসময় মেয়েটির চিৎকারে মসজিদে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে মুসল্লীরা ঘটনাস্থল হতে মেয়েটিকে উদ্ধার করে এবং রুস্তমকে আটক করে স্থানীয় ইউনিয়ন পরিষদে নিয়ে যায়।
এরপর ইউনিয়ন পরিষদে ভ্রাম্যমান আদালত বসিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসামি রুস্তমকে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে এনে ৫০৯ ধারায় ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories