Sunday, October 18, 2026
25 C
Kolkata

গাইবান্ধায় বেড়েই চলেছে পানি, ভয়াবহ বন্যার শঙ্কা।

মো: সাগর ইসলাম
স্টাফ রিপোর্টার, গাইবান্ধা

গাইবান্ধায় দ্বিতীয় দফায় আবারও নদনদীগুলোতে পানি বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে বিপৎসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে চরাঞ্চলের নিম্নাঞ্চলগুলোতে নতুন করে পানি প্রবেশ করে চার উপজেলার অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে।

বাঁধে ও বিভিন্ন স্কুল ঘরে আশ্রয় নেয়া লোকজন বাড়িতে ফিরতে শুরু করলেও নতুন করে পানি বাড়ায় আবারও নিরাপদ স্থানে ফিরে যাচ্ছেন যেতে শুরু করেছেন তারা।

গতকাল সোমবার (১৩ জুলাই) সকালে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকার মালেক মিয়া বলেন, বন্যার পানি কমতে শুরু করেছিল। বাঁধ থেকে বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম কিন্তু হঠাৎ করে শনিবার থেকে আবারও পানি বাড়তে শুরু করেছে। এ অবস্থায় বাড়িতে যাওয়ার আশা ছেড়ে দিয়েছি আপাতত। পরিবার ও গবাদি পশু নিয়ে বাঁধেই থাকছি।

আমিনুল ইসলাম নামে আরেকজন জানান, প্রতিবছর বন্যায় আমাদের কষ্ট পোহাতে হয়। পানি উন্নয়ন বোর্ড শুকনো মৌসুমে ঠিকমতো বাঁধের কাজ করলে এত কষ্ট আমাদের সহ্য করতে হত না। শুধু বন্যা আসার পর তাদের তৎপরতা দেখা যায়। সারাবছর তাদের খুঁজে পাওয়া দায়।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোকলেছুর রহমান ‌’সময়ের কণ্ঠস্বর’ কে জানান, পূর্বাভাস অনুযায়ী আগামী তিন দিন পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। নদনদীগুলোতে পানি বিপদসীমার ১০০ সেন্টিমিটার উপরে ওঠার আশঙ্কা রয়েছে।

এতে করে গত বছরের বন্যাকেও ছাড়িয়ে যেতে পারে এবারের বন্যা। তিনি আরও জানান, পূর্ব প্রস্ততি হিসেবে সবগুলো বাঁধে নজরদারি রাখা হচ্ছে পাশাপাশি ক্ষতিগ্রস্ত পয়েন্টগুলোতে মেরামতের কাজ চলছে।

Hot this week

আমেরিকার সঙ্গে যুদ্ধ হলে পাকিস্তানের পাশে ভারত! রাজস্থান বিজেপি প্রধানের মন্তব্যে বিতর্ক

আমেরিকার সঙ্গে পাকিস্তানের যুদ্ধ বাধলে ভারত প্রতিবেশী দেশের পাশে...

ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশের বরাত প্রাক্তন চেয়ারম্যানের পারিবারিক সংস্থাকে, বিডিএলকে ঘিরে স্বার্থের সংঘাতের প্রশ্ন

ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থা ভারত ডিনামিক্স লিমিটেডের (বিডিএল) একটি...

লহরা দো তিরঙ্গা’ মিছিল ঘিরে দিল্লিতে পুলিশি পদক্ষেপ, আটক সিজেপি প্রধান, মুক্ত এআইএসএ নেত্রী

দিল্লিতে ‘লহরা দো তিরঙ্গা’ প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে পুলিশি...

নেতা-মন্ত্রী নন, সাফাই কর্মীদের দিয়ে পুজো উদ্বোধন করিয়ে নজির থাকদাঁড়ী সর্বজনীনের

৭৭তম বর্ষে অন্যন্য নজির গড়লো থাকদাঁড়ী সর্বজনীনের পুজো। এই...

Topics

আজ দিল্লিতে তিরঙ্গা কর্মসূচি ঘিরে উত্তেজনা, পিছু হটতে নারাজ ককরোচ জনতা পার্টি

জাতীয় পতাকা উত্তোলন ও প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে নতুন...

Related Articles

Popular Categories