Sunday, June 7, 2026
28.4 C
Kolkata

চিকিৎসা অবহেলায় মারা গেলেন টেকনাফ উপজেলা জামায়াতের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা ফেরদৌস!

 

স্টাফ রিপোর্টার
Kurshed Mahmud
টেকনাফ উপজেলা।

তীব্র শাসকষ্ট নিয়ে অযত্ন ও অবহেলায় মারা গেছেন টেকনাফ উপজেলার ভাইস চেয়ারম্যান এবং মৌলবীবাজার আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফেরদৌস আহমদ জমিরী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি উখিয়ার কুতুপালংয়ে বেসরকারি আন্তর্জাতিক সংস্থা এমএসএফ পরিচালিত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টা ৩৫ মিনিটে মারা যান।

তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগে ভূগছিলেন৷ মৃত্যুর আগে টাইফয়েড রোগ হয়েছিল৷ সর্বশেষ তিনি শ্বাসকষ্ট নিয়ে মারা যান৷

মৃত্যুর আগের দিন তিনি গায়ে জ্বর নিয়ে ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

তবে মাওলানা ফেরদৌস আহমদ জমিরীর পরিবারের অভিযোগ, তীব্র শ্বাসকষ্ট নিয়ে তিনি কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি হতে গিয়েছিলেন। অক্সিজেনের সংকট দেখিয়ে তাকে ভর্তি করা হয়নি। পরে তিনি ফিরে আসেন টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানেও তাকে ভর্তি করা হয়নি। পরে তিনি এমএসএফ হাসপাতালে ভর্তি হন।

আজ বাদে আছর হ্নীলা মৌলভী বাজারে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।

এমএসএফ হাসপাতালে তার করোনা পরীক্ষার জন্য স্যাম্পল নেয়া হয়েছে। তবে করোনা টেস্টের এখনও ফলাফল আসেনি।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories