Thursday, July 23, 2026
27.1 C
Kolkata

চিনের সঙ্গে রেলের চুক্তি বাতিল ভারতের

এনবিটিভি ডেস্ক: চিনের সঙ্গে চুক্তি বাতিল করল ভারতীয় রেল। বৃহস্পতিবার রেলের তরফে বলা হয়েছে, কাজের অগ্রগতি আশানুরূপ না হওয়ায় এদেশের ডেডিকেটেড ফ্রেট করিডর কর্পোরেশনের সঙ্গে বেজিং ন্যাশনাল রেলওয়ে রিসার্চ অ্যান্ড ডিজাইন ইন্সটিটিউট অফ সিগনাল অ্যান্ড কমিউনিকেশন গ্রুপ কর্পোরেশনের চুক্তি বাতিল করা হল।

২০১৬ সালে উত্তরপ্রদেশের মোঘলসরাইয়ে সিগনালিং ও টেলিকমিউনিকেশনের জন্য ৪৭১ কোটি টাকার এই চুক্তি হয়েছিল। বিশ্বব্যাঙ্কের ঋণের অর্থে প্রকল্পটি হওয়ার কথা। কিন্তু গত চারবছরে মাত্রই ২০ শতাংশ কাজ হয়েছে। চুক্তি বাতিলের পক্ষে ভারতের যুক্তি, চিনা কোম্পানি কারিগরি নথিপত্র ও নকশা জমা দেয়নি। তাছাড়া, চিনা ইঞ্জিনিয়ার ও লোকজনের অভাবও রয়েছে। স্থানীয় কারও সঙ্গে চুক্তি না থাকায় কাজেরও অগ্রগতি হয়নি। কেনা যায়নি মালপত্রও।

এর আগে ভারতের তরফে টেলি যোগাযোগমন্ত্রকও জানিয়েছে, ভারতীয় কোম্পানিগুলিকে হুয়েই ও ডেজটিই-র মতো চিনা কোম্পানির ভবিষ্যতে কারবারে যাবে কিনা তা নিয়ে ভাবনাচিন্তা করতে হবে। পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় সংঘর্ষর পর থেকেই দেশে চিনকে বয়কট করার দাবি উঠেছে। জানা গিয়েছে, চিনের সঙ্গে ইতিমধ্যেই হয়ে যাওয়া চুক্তিগুলি এর ফলে ক্ষতিগ্রস্ত হবে না। তবে ৫জি-র ট্রায়ালের ব্যাপারে চিনের সঙ্গে পার্টনারশিপ আটকে যেতে পারে। বিএসএনএলকে বলা হয়েছে, ৪জি নেটওয়ার্কের ক্ষেত্রে তারা যেন চিনা যন্ত্রাংশের ব্যবহার না করে।

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Topics

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Related Articles

Popular Categories