Monday, March 16, 2026
25.3 C
Kolkata

ঝিকরগাছার দেওলী গ্রামে নবমুসলিম গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ ৷

যশোরের ঝিকরগাছা উপজেলার দেউলী পাড়ুই পাড়ায় স্বামীর সহযোগিতায় নব মুসলিম স্ত্রীকে দেউলী গ্রামের মৃত মুনসুর আলী কারিগরের ছেলে আব্দুল মজিদ ওরফে খোকন ( ৬৫)এর নামে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে।

এ বিষয়ে ভিকটিমের কাছে জানতে চাইলে তিনি বলেন, গত ৪ বছর আগে তাকে প্রেমের প্রলোভন দেখিয়ে হিন্দু ধর্ম ত্যাগ করিয়ে মুসলিম ধর্ম অনুসারে তাঁকে বিবাহ করেন দেউলী পাড়ুই পাড়ার মৃত আব্দুস সামাদের ছেলে আরিজুল ইসলাম(৫৫) ।

কিন্তু বর্তমানে ভিকটিমকে নিয়ে সংসার করবে না বলে বিভিন্ন রকমের তালবাহানা শুরু করেছেন আরিজুল ইসলাম।

ভিকটিম আরো বলেন, দেউলীর আব্দুল মজিদ ওরফে খোকন (৬৫) তাকে দীর্ঘদিন যাবত জোরপূর্বক ধর্ষণ করে আসছে। এ বিষয়ে তার স্বামী আরিজুল ইসলামকে জানালে স্বামী তাকে উল্টো অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং তাকে ওই কাজে লিপ্ত হওয়ার আদেশ প্রদান করেন।

ভিকটিম আরও বলেন, দেউলী দক্ষিণ পাড়ার আবু তাহের আলীর ছেলে সানারুল ইসলাম (৪০) এবং মনিরুল ইসলাম (৪২) উভয়েই আমাকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি সহ ধর্ষণের চেষ্টা করে। তাদের কথায় রাজি না হলে আমাকে আরিজুল এর সংসার ছাড়া করবে বলেও হুমকি দেয়।

এ বিষয়ে জানতে চাইলে ভিকটিমের মা অশ্বয়ারা রানী বলেন, আমার মেয়ে হিন্দু ধর্মের ছিল এবং তার স্বামী সন্তান ছিল। কিন্তু আরিজুল আমার মেয়েকে ফুসলিয়ে ফাঁসলিয়ে হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্ম গ্রহণ করতে বাধ্য করেন এবং সে আমার মেয়েকে মুসলিম ধর্ম অনুসারে বিয়ে করে। কিন্তু বর্তমানে আমার মেয়েকে আরিজুল ছেড়ে দেবার জন্য বিভিন্নভাবে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন শুরু করেছে ।এমনকি অন‍্য পুরুষ দিয়ে আমার মেয়েকে লাঞ্চিত করতে বাধ্য করছে।

এ বিষয়ে প্রতিবেশী সাবদার হোসেন বলেন, মেয়েটা হিন্দু থেকে মুসলমান হয়ে চার বছর আরিজুল এর সাথে ঘর সংসার করেছে । কিন্তু দেউলী গ্রামের আব্দুল মজিদ ওরফে খোকন সহ তার কিছু চ‍্যালাবেলা তাকে হুমকি ধামকি দিয়ে ধর্ষণের চেষ্টা করছে। এর আগেও খোকন ভিকটিমের সতীনের ৭ বছরের শিশুকে ধর্ষণ করার অভিযোগে গ্রামে বিচার সালিশ হয়েছিল বলে জানান তিনি।

এখন এলাকাবাসীর দাবি, ধর্ষক খোকন ও তার সহযোগী সাহারুল এবং মনিরুলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দেওয়া হোক। সাথে সাথে অসহায় ভিকটিমের ন্যায্য অধিকার আদায়ের জোর দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সাইফুল ইসলাম বলেন, আমরা ভিকটিমের অভিযোগ এবং স্বীকারোক্তি গ্রহণ করেছি। তবে দ্রুত ঘটনার তদন্ত সাপেক্ষে আসামি গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি। পাশাপাশি ভিকটিমকে যদি কেউ হুমকি ধামকি দেওয়ার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি৷

Hot this week

নার্সিং কোর্সের স্বীকৃতি নিয়ে প্রশ্ন তুলতেই গ্রেপ্তার কাশ্মীরি পড়ুয়া, জেলে হেনস্তার অভিযোগে বিতর্ক

রাজস্থানের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়া কাশ্মীরের একদল পড়ুয়ার...

২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোট, ৪ মে গণনা: ঘোষণা রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি

আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর সূচি ঘোষণা করা হয়েছে।...

দিল্লি দাঙ্গা মামলায় কপিল মিশ্রর বিরুদ্ধে নতুন মামলা নথিভুক্ত করার নির্দেশ দিল না আদালত

উত্তর-পূর্ব দিল্লির দাঙ্গা নিয়ে অভিযোগের ভিত্তিতে মন্ত্রী কপিল শর্মার...

ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভা ঘিরে রাজনৈতিক তরজা, গিরিশ পার্কে উত্তেজনা—আহত রাজ্যের মন্ত্রী শশী পাঁজা

ব্রিগেড ময়দানে প্রধানমন্ত্রীর সভা ঘিরে বৃহস্পতিবার রাজ্য রাজনীতিতে উত্তেজনা...

Topics

ইরানে মেয়েদের স্কুলে ভয়াবহ মিসাইল হামলা, তদন্তে আমেরিকার ভূমিকা নিয়ে প্রশ্ন

ইরানের একটি মেয়েদের স্কুলে ভয়াবহ মিসাইল হামলার ঘটনায় নতুন...

ইরান প্রসঙ্গে ট্রাম্পের অবস্থানকে ‘ভুল’ বললেন ভারতের প্রাক্তন বিদেশ সচিব শ্যাম সারণ

পশ্চিম এশিয়ায় চলতে থাকা উত্তেজনার আবহে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট...

Related Articles

Popular Categories