Friday, July 24, 2026
26.5 C
Kolkata

ট্রাক চাপায় রবি কাস্টমার কেয়ারের নারী কর্মীর মৃত্যু:

হাবিবুর রহমান
উপজেলা প্রতিনিধি,এনবিটিভি

সহকর্মীর সঙ্গে মোটরসাইকেলে বাসায় ফেরার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে চট্টগ্রামের রবি মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারের এক নারী কর্মীর মৃত্যু হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৬ জুন) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার সানমার শপিং মল সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভুঁইয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত এই নারী কর্মীর নাম সামাইরা স্নেহা শারমিন (২৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি আবুল কাশেম ভুঁইয়া জানান, রাতে কাস্টমার কেয়ার থেকে ডিউটি শেষ করে একজন সহকর্মীর মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন শারমিন। মুরাদপুর ফ্লাইওভার দিয়ে জিইসি লুপে মোটরসাইকেলটি নামার সময় পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শারমিনের মৃত্যু ঘটে। গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের চালক পুরুষ সহকর্মীটি। তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘাতক ট্রাক টি আটক করেছে।

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Topics

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Related Articles

Popular Categories