Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

প্রসূতি মাকে রক্ত দান করে ভোট প্রচারে নামলেন রাণীনগর বিধানসভা কেন্দ্রের এসডিপিআই এর প্রার্থী সাহের আলম

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ৮ দফায় করার ঘোষণা দিয়ে নির্বাচন কমিশন । ভোট ঘোষণার পর থেকেই বিভিন্ন দল নির্বাচনী প্রচারাভিযান শুরু করেছে। মুর্শিদাবাদের রাণীনগর বিধানসভায় জোর কদমে ভোট প্রচারে নেমেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো।প্রসূতি মাকে রক্ত দান করে বিকল্প পদ্ধতিতে ভোট প্রচারের নামলো সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার রাণীনগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষক সাহের আলম । ধুলাউরির রাধাকান্তপুরের ময়না বিবি নামে এক প্রসূতি মায়ের রক্তের অভাবে অপারেশন আটকে ছিলো। এসডিপিআই এর নেতৃত্বের কাছে সেই খবর আসে তার পর ওই মেয়েটির রক্তের গ্রুপের সাথে সাহের আলমের রক্তের গ্রুপ মিলে যায় ।শুক্রবার তিনি ডোমকল হসপিটালে গিয়ে রক্ত দান করেন।

রাণীনগর বিধানসভায় বিগত ১০ বছরে কংগ্রেসের বিধায়িকা ফিরোজা বেগমকে আবার প্রার্থী করেছে ।এলাকার মানুষের অভিযোগ এই বিধানসভা কেন্দ্রে তাকে সেভাবে উন্নয়নমূলক কাজ করতে দেখা যায়নি তাই এলাকার তার প্রতি রয়েছে ক্ষোভ । অন্যদিকে এসডিপিআই এর প্রার্থী সাহের আলমের এলাকায় সামাজসেবী হিসাবে রয়েছে ভালো পরিচিতি। এলাকায় ভোট প্রচারে মানুষের ব্যাপক সাড়া জেতার ব্যাপারে যথেষ্ট আশাবাদী এসডিপিআই এর নেতৃত্ব ।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories