Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

যেখানেই ভোট দিক তা পড়ছে বিজেপিতে! ভোট দাতাদের বিক্ষোভে কাঁথিতে বন্ধ ভোটগ্রহণ পর্ব

নিউজ ডেস্ক : ইভিএম মেশিন গেরুয়া শক্তির রাজনৈতিক ক্ষমতার মূল হাতিয়ার বলে অভিযোগ বিরোধীদের। কিন্তু তা কোনো দিন স্বীকার করেনি নির্বাচন কমিশন কিন্তু আবার তেমনই ঘটনা ঘটল কাঁথিতে। পূর্ব মেদিনীপুরের কাঁথিতে আজ রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ পর্ব চলছে। কাঁথি মাজনা ভোটগ্রহণ কেন্দ্রে আজ সকাল থেকেই শুরু হয় ভোটগ্রহণপর্ব। কিছুক্ষণ ভোটগ্রহণ পর্ব চলার পর ভোটারদের মুখে শোনা যায় ইভিএম মেসিনের কারচুপির ঘটনা। ভোটারদের একাংশের দাবি ভোট ইভিএম মেশিনে যেখানে দেয়া হোক তা পড়ছে বিজেপিতে। প্রিজাইডিং অফিসাররা বিষয়টি নিয়ে কথা বলার জন্য ভোটগ্রহণপর্ব বন্ধ করে দিয়েছেন। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন এলাকার ভোটদাতারা।

 

ইভিএমে কারচুপি ঘটনা এবং বিজেপিকে সমর্থনের বিষয়টি অস্বীকার করেছেন প্রিজাইডিং অফিসার। প্রিজাইডিং অফিসার জানিয়েছেন, স্থানীয় ভোটারদের ভিভিপাট দেখে সন্তুষ্ট করার চেষ্টা চলছে। তবে এখনো পর্যন্ত ঘটনাটির কোনো সুষ্ঠু সমাধান আসেনি বলে জানা গেছে। ভোটগ্রহণ পর্ব কখন শুরু হবে সে ব্যাপারে কিছু জানা যায়নি। তবে ভোটগ্রহণ পর্বের প্রথম দফায় ইভিএম এর ব্যাপারে আবার এই কারচুপির অভিযোগ রাজ্যের সুষ্ঠু নির্বাচনের পরিবেশে আবার এক উদ্বেগের বার্তা নিয়ে আসবে তা নিয়ে কোনো সন্দেহ নেই।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories