Thursday, July 23, 2026
28.7 C
Kolkata

প্রেমিক-প্রেমিকার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য নদীয়ায়

প্রেমিক-প্রেমিকার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। দেহ দুটি ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে বেথুয়াডহরী গ্রামীণ হাসপাতাল পাঠায় নাকাশিপাড়া থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে নাকাশিপাড়া থানার সত্যপুর এলাকায়। সকালে বাড়ি থেকে প্রাইভেট পড়তে বেরিয়েছিল সোনাতলা স্কুলের নবম শ্রেণীর ছাত্রী পায়েল ঘোষ ও অয়ন ঘোষ। দুজনের সোনাতলা স্কুলের নবম শ্রেণীতে পড়ে । এরপর খোঁজ করে যখন তাদের পাওয়া না যায় তখন অয়ন ঘোষের সত্যপুর এলাকার নতুন বাড়ির একটি ঘরের ভেতরে দুজনকে একসাথে গলায় গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় এলাকার মানুষ। তাদের দুজনের বাড়ি ছোট শিমুলিয়া এলাকায়। সত্যপুর এর এই নতুন বাড়িতে অয়ন পড়াশোনা করত। আজ দুজনে এই ঘরের মধ্যে ঢুকে পড়াশোনার নাম করে। এরপর ঘরের দরজা বন্ধ করে দেয়। এলাকার মানুষের সন্দেহ হওয়ায় ঘরের দরজা ভেঙে তাদের ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পুলিশ গিয়ে দুজনে ঝুলন্ত দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। চিকিৎসকরা তাদের মৃত বলে জানায়। কি কারণে তাদের মৃত্যু এখনো স্পষ্ট নয়। তবে পুলিশের অনুমান সম্ভবত প্রেমঘটিত কারণে এই ঘটনা।এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া। নাকাশীপাড়া থানায় মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য শক্তিনগর হাসপাতালে পাঠায়।

Hot this week

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

Related Articles

Popular Categories