Sunday, June 7, 2026
28.4 C
Kolkata

ফরিদগঞ্জে বাবার হাতে ধর্ষণের শিকার নিজ মেয়ে

 

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় বাবা কর্তৃক নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মেয়েটির মা মুক্তা বেগম বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ধর্ষক মনির হোসেনকে আজ সোমবার ভোর রাতে গ্রেফতার করে এবং আদালতে পাঠিয়েছে ।

এমন চাঞ্চলকর ঘটনাটি ঘটে গত ২২ সেপ্টেম্বর ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের ৭নং ওয়ার্ড লক্ষীপুর চৌধুরী বাড়ির মৃত সেকান্তরের ছেলে ধর্ষক মনির হোসেন (৩৭) এ ঘটনা ঘটায়।

লিখিত অভিযোগে জানা যায়, ধর্ষক মনির হোসেনের স্ত্রী মুক্তা বেগম ২ ছেলে ও ১৪ বছরের এক মেয়েসহ ঢাকায় বসবাস করে আসত। দেশের চলমান লকডাউনের কারনে আমরা দেশে আসলে মেয়েটির বাবা গত ২২ সেপ্টেম্বর গভীর রাতে ঘুমন্ত অবস্থায় হঠাৎ ঝাপটাই ধরে কাপড় ছোপড় খুলে জোরপূর্বক ধর্ষণ করে।

এ সময় নিজ মেয়েকে ভয় দেখিয়ে বলে এ ঘটনা কাউকে বলিলে খুন করে ফেলবে। তোকে আমি বিয়ে দেব না। আমার বাড়ীতে রেখে তোকে ভাত মাছ খাওয়াবো। ধর্ষিতা মেয়েটি বাবার ভয়ে চুপ করে ছিল। মা বাড়িতে না থাকায় বিষয়টি খুলে বলার সাহস পায়নি। কিন্তু এরি মধ্যে প্রায় সময় ঘাতক বাবা মেয়েটিকে একের পর এক ধর্ষণ করে আসছে।

এ ঘটনায় কয়েক বার ধর্ষক মনির হোসেনের মা রেহেনা বেগম চোঁখে পড়লে তাকেও মেরে পেলার হুমকি দিয়ে আসছে নিজ সন্তান ধর্ষক মনির।

গত ২৫ সেপ্টেম্বর মুক্তা বেগম মেয়েটিকে ঢাকায় নিয়ে যায়। সেখানে মাকে নিজ বাবার নির্মম ঘটনা খুলে বলেন। মেয়েটির মা দ্রুত ঢাকা থেকে এলাকায় আসে এবং নিজ শাশুড়ির মূখের বর্ণনা শুনে ফরিদগঞ্জ থানায় ধর্ষক মনির হোসেনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করে।

গতকাল ২৭ সেপ্টেম্বর রাতে ধর্ষিতা মেয়েটির বাবা ধর্ষক মনির হোসেনকে আটক করে ফরিদগঞ্জ থানার পুলিশ।

এদিকে এলাকাবাসী বলেন, ধর্ষক মনির হোসেন আগে থেকে এলাকায় মাদক,ইভটিজিং এর সাথে জড়িত। আমরা এ ঘটনায় ধর্ষক মনিরের ফাঁসি চাই।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রকিব জানান, ধর্ষণ এখন ঘরে ঘরে পৌচে গেছে। বাবার কাছেও নিজ মেয়ের ইজ্জতের নিরাপত্তা নেই। যার বাস্তব প্রমান ধর্ষক মনির হোসেন। ধর্ষক মনির বিষয়টি স্বীকার করেছে। তার বিরুদ্ধে মামলার সকল কাগজপত্র তৈরি করে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। এদিকে মেয়েটিকে ডাক্তারি পরীক্ষা নিরিক্ষা শেষে মায়ের হেফাজতে দেওয়া হয়েছে।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories