Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

ফেক POLICE , PRESS গাড়িতে লিখে টহল’ পাবলিকের, পুলিশের জালে আটক ৩  

নাকা চেকিং চলাকালীন ভুয়ো পুলিশ ও প্রেস লেখা দুটি বাইকসহ তিনজনকে আটক করল দেগঙ্গা থানার পুলিশ। সোমবার সকালে বারাসত টাকি রাস্তার দেগঙ্গা থানার সামনে নাকা চলার সময় ধরা হয় তাদের জানিয়েছে পুলিশ। তবে ওই বাইকগুলো কোথা থেকে কিভাবে তাদের কাছে এল তা নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করছে পুলিশ। বাইকগুলো কোনভাবে চোরাই বাইক কিনা তাও খতিয়ে দেখছে তারা। পাশাপাশি প্রশ্ন উঠছে, ধৃতরা পুলিশ ও সাংবাদিক কর্মী নয়। তাহলে কেন তারা তাদের বাইকে কি করে এটা লিখে সেই বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে।

পুলিশ সুত্রে জানা গিয়েছে, এদিন টাকি রোডে পুলিশের নাকা চেকিং এর সময় পুলিশ ও প্রেস লেখা দুটি বাইকের নথিপত্র দেখতে চাইলে তা দেখাতে পারেনি দুই বাইক আরোহী। এরপর পুলিশ গাড়ি দুটি বাজেয়াপ্ত করে চালক ও সঙ্গীসহ মোট ৩ জনকে আটক করে।

আটকদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে তাদের বাড়ি বসিরহাটে চৈতার জগতপুর। অখেত আলি মন্ডল ও কাসেদ মন্ডল নামে বাইক চালক দুই যুবক জানায়, স্থানীয় পুরানো বাইক বিক্রেতার কাছ থেকে দুটি বাইক কেনার সময় ওই পুলিশ ও প্রেস লেখা ছিল। তবে পুলিশের হাতে ধরা পড়ার পর তাদের সাফাই আমরা ভুল করে ফেলেছি ওই লেখাগুলো না মুছে ব্যবহার করছি।

তবে পুলিশ জানিয়েছে, কতটা সত্যি বলছে তা যেমন খতিয়ে দেখে ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি যারা পুরানো গাড়ি বিক্রির সঙ্গে যুক্ত তারা কেন পুলিশ ও প্রেস লেখা গাড়ি কেন না মুছে বিক্রি করছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories