Thursday, July 23, 2026
28.2 C
Kolkata

বাংলাদেশে ২৪ ঘন্টায় করোনা রোগী আড়াই হাজারের বেশি, মৃত্যু ৩৫ জনের

সালমান হায়দার খন্দকার, বাংলাদেশ, এনবিটিভি: বাংলাদেশে নতুন করে আরও ২ হাজার ৬৩৫ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এছাড়া গেল ২৪ ঘণ্টায় দেশে মারা গেছেন ৩৫ জন। করোনাভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন বুলেটিনে শনিবার (৬ জুন) দুপুরে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুলেটিনে সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, দেশে গেল ২৪ ঘণ্টায় ১২ হাজার ৯০৯টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৪৮৬টি। এখন পর্যন্ত মোট ৩ লাখ ৮৪ হাজার ৮৫১টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে গেল ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ২ হাজার ৬৩৫ জন এবং মোট শনাক্ত হয়েছেন ৬৩ হাজার ২৬ জন।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত শনাক্তকৃতদের মধ্যে ৭১ শতাংশ পুরুষ এবং বাকী ২৯ শতাংশ নারী। শনাক্তদের মধ্যে গেল ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫২১ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ হাজার ৩২৫ জন।

নাসিমা বলেন, গেল ২৪ ঘণ্টায় নতুন করে মারা গেছেন ৩৫ জন এবং এখন পর্যন্ত মারা গেছেন ৮৪৬ জন। নতুন মারা যাওয়া ৩৫ জনের মধ্যে ২৮ জন পুরুষ এবং ৭ জন নারী।
এর আগে শুক্রবার ২ হাজার ৮২৮ জনের আক্রান্ত ও ৩০ জনের মৃত্যুর তথ্য দেয় অধিদপ্তর। এই সংখ্যার মাধ্যমে বাংলাদেশ শনাক্তের সংখ্যা বিবেচনায় বিশ্বের শীর্ষ ২০টি দেশের মধ্যে ঢুকে পড়ে।

অন্যদিকে প্রতিবেশী দেশ ভারত এই তালিকায় অবস্থান করছে ছয় নম্বরে। শনিবার ইতালিকে টপকে এই অবস্থানে উঠে আসে ভারত। দেশটিতে বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩৬ হাজার ৯৫৪ জন। এছাড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়ে সেখানে মারা গেছেন ৬ হাজার ৬৪৯ জন।
অন্যদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে ৬৮ লাখ ৬১ হাজার ৭১৬ জনের শরীরে। এদের মধ্যে মারা গেছেন ৩ লাখ ৯৮ হাজার ৪৮৩ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৩৩ লাখ ৬১ হাজার ৪৪৭ জন।
করোনায় সবচেয়ে নাজুক অবস্থায় থাকা যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় ২০ লাখ মানুষ। এছাড়া সেখানে এ ভাইরাসে মৃত্যু হয়েছে ১ লাখ ১১ হাজার ৩৯৪ জনের।

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Topics

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Related Articles

Popular Categories