Saturday, June 6, 2026
28.6 C
Kolkata

ভেঙে ফেলা হল ট্রাম্প প্রতিষ্ঠিত প্লাজা হোটেল

ভেঙে ফেলা হল প্রাক্তন মার্কিন প্রেসিডন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে প্রতিষ্ঠিত বিখ্যাত ট্রাম্প প্লাজা হোটেল অ্যান্ড ক্যাসিনো। ডোনাল্ড ট্রাম্প নিজেকে দেউলিয়া ঘোষণার পর  প্লাজা হোটেললের সঙ্গে সম্পর্কের ছেদ ঘটে। সেই প্লাজা হোটেল ডিনামাইট দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার নিউ জার্সির আটলান্টিক সিটির সমুদ্রতীরের এই স্থাপনাটি ধ্বংস করা হয়। ১৯৮৪ সালে ট্রাম্প প্লাজা হোটেল অ্যান্ড ক্যাসিনো চালু হয়, তবে ২০১৪ সালে এটি বন্ধ করে দেওয়া হয়। পর্যটকদের অন্যতম গন্তব্যস্থল ছিল এই প্লাজা।

বুধবার সকাল ৯টা ৮ মিনিটে ডিনামাইট দিয়ে ধ্বংস করা হয় ট্রাম্প প্লাজা। মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় এলাকাটি। ট্রাম্প প্লাজার ক্যাসিনো বিভাগের সাবেক ইভেন্ট ম্যানেজার বারনাই ডিলন বলেন, বিখ্যাতদের জন্য কাঙিক্ষত জায়গা ছিল ট্রাম্প প্লাজা। ট্রাম্প প্লাজা এবং আটলান্টিক সিটিকে আমরা পুরো বিশ্বের মানচিত্রে যেভাবে রেখেছিলাম তা সত্যিই অবিশ্বাস্য ছিল।

নিউ ইয়র্ক টাইমস বলেছে, নিজেকে দেউলিয়া ঘোষণার পর ট্রাম্প প্লাজার সঙ্গে সম্পর্ক ছিন্ন হয় ডোনাল্ড ট্রাম্পের। নিলামে কার্ল সি একাহান স্থাপনাটি কিনে নেন। তবে ট্রাম্পের নামেই চলছিল এই স্থাপনা। গত ৩ নভেম্বরের নির্বাচনে জো বাইডেনের কাছে পরাজিত হয়ে ক্ষমতা ছাড়তে হয় ট্রাম্পকে। প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের শপথের এক মাসেরও কম সময়ের মধ্যেই গুঁড়িয়ে দেওয়া হলো এই ট্রাম্প প্লাজা।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories