Saturday, June 6, 2026
28.6 C
Kolkata

মাটি কাটা মাফিয়াদের তালিকায় সরাসরি নাম জড়ালো শাসকদলের পঞ্চায়েত সমিতির সহ-সভাপতির, বৃদ্ধার চাষের জমি থেকে অবৈধ ভাবে মাটি কাটার অভিযোগ, প্রতিবাদ করতেই জুটছে হুমকি

সেখ সাদ্দাম, মালদাঃ এবার মালদহের হরিশ্চন্দ্রপুরে মাটি মাফিয়ার তালিকায় সরাসরি নাম জড়িয়ে গেল হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির শাসকদলের সহ-সভাপতি ফেসান আলীর।

জানা যায় হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বাংরুয়া গ্রামের বাসিন্দা এক
বৃদ্ধার চাষের জমি থেকে জোর-পূর্বকভাবে মাটি কেটে নেওয়ার অভিযোগ ফেসান আলি ও তার দলবলের বিরুদ্ধে।বাধা দিতে গেলে সহ-সভাপতি ও দলবলের হুমকির মুখে ড়তে হয় বলে অভিযোগ।এই নিয়ে দু’পক্ষের মধ্যে বচসা তৈরি হয়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হরিশ্চন্দ্রপুর এলাকায়।গোটা ঘটনায় শাসকদলকে খোঁচা দিতে ছাড়েনি এলাকার বিজেপি নেতৃত্ব। যদিও পাল্টা সাফাই দিয়েছে তৃণমূল নেতৃত্ব। আর এই নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।

স্থানীয় সূত্রে জানা যায় হরিশ্চন্দ্রপুর থানা এলাকার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের রামপুর মাঠে ওই বৃদ্ধার জমিতে মাটি কাটার লিখিত শর্ত হয়ে ছিল যে ৬০ হাজার টাকার বিনিময়ে দুই বিঘা জমির মাটি দুই ফিটের বেশি গর্ত করে মাটি কাটতে পারবেন না তারা।কিন্তু তারা শর্ত ভেঙে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ফ্যাশন আলীর নেতৃত্বে জোরপূর্বক দুই ফিট এর জায়গায় ৪ থেকে ৫ ফিট মাটি কেটে নেওয়া হয় বলে অভিযোগ।জমির মালিক ওই বৃদ্ধা বাধা দিতে গেলে তাকে প্রাণ-নাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। হরিশ্চন্দ্রপুর এলাকায় লাগাতার মাটি মাফিয়াদের দৌরাত্ম্য বেড়ে চলেছে। ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকদের বিরুদ্ধে সরাসরি মাটি মাফিয়াদের মদদ দেওয়ার অভিযোগও উঠেছে বহুবার। আর এর মধ্যেই এলাকার তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিরুদ্ধে অবৈধ ভাবে মাটি খননের অভিযোগ ওঠায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্ত পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ফেশন আলী।

অন্যদিকে এ সম্পর্কে তৃণমূলের অঞ্চল সভাপতি তথা বন ও ভূমি কর্মাদক্ষ আদিত্য মিশ্র জানান এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। দলীয়কর্মী বলে কোন রেয়াত করা হবে না। আইন আইনের পথে চলবে।

অপরদিকে গোটা ঘটনাকে ঘিরে বিজেপির জেলা সাধারণ সম্পাদক কিষান কেডিয়া। তিনি বলেছেন রাজ্য-জুড়ে দুর্নীতি চলছে। হরিশ্চন্দ্রপুরে প্রশাসনের নাকের ডগায় মাটি মাফিয়ারা দাপিয়ে বেড়াচ্ছে। প্রশাসনের কর্তারা জড়িয়ে আছেন। তৃণমূলের রাজ্যে এই দুর্নীতি সাধারন ব্যাপার।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories