Wednesday, October 21, 2026
25 C
Kolkata

রাতের অন্ধকারে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন এ কেমন শত্রুতা

শামীম সরকার স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক যুবকের পুকুরে দুর্বৃত্তের বিষ প্রয়োগে দেড় লাখ টাকার মাছ নিধন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৭ আগস্ট) দিবাগত রাতে পাকুন্দিয়া পৌরএলাকার সৈয়দগাঁও গ্রামের আবু রায়হানের পুকুরে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে রোববার (৮ আগস্ট) দুপুরে আবু রায়হান পাকুন্দিয়া থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পাকুন্দিয়া পৌর এলাকার সৈয়দগাঁও গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে আবু রায়হান তাঁর ৪৫শতাংশ পুকুরে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন।

শনিবার (৭ আগস্ট) দিবাগত রাতের কোনো এক সময় কে বা কারা তাঁর পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করে।

রোববার (৮ আগস্ট) ভোরে ঘুম থেকে উঠে পুকুরে গিয়ে তিনি অসংখ্য মরা মাছ ভেসে থাকতে দেখেন। এতে দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন আবু রায়হান।

ক্ষতিগ্রস্ত আবু রায়হান জানান, দীর্ঘদিন ধরে তিনি তাঁর পুকুরে বিভিন্ন জাতের মাছ চাষ করে আসছেন। শনিবার (৭ আগস্ট) বিকেলেও তিনি পুকুরে মাছকে খাবার দিয়েছেন এবং সন্ধ্যা সাতটার দিকে বাড়ি ফিরেছেন।
রোববার (৮ আগস্ট) ভোরে বাড়ির লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুকুরে গিয়ে দেখেন অসংখ্য মাছ মরে ভেসে রয়েছে। এতে তাঁর দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও জানান।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories