Saturday, June 6, 2026
28.6 C
Kolkata

সড়ক দুর্ঘটনায় নরসিংদীর ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীন খান নিহত

শামীম সরকার স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জে ঠিকাদারি কাজের সাইট পরিদর্শনে এসে সিএনজি চালিত অটোরিকশা চাপায় নিহত হলেন মোটরসাইকেল আরোহী পার্শ্ববর্তী নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা নাসির উদ্দীন খান। গুরুতর আহত হন একই মোটরসাইকেলে থাকা রাজীব সাহা নামের তাঁর এক সহকারী।

শুক্রবার সকাল ১১ টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কপথের পাকুন্দিয়া উপজেলার মাইজহাটি অমি অটো রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীন খান (৫২) আমিরগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ঠিকাদার হিসেবে কাজ করতেন। নরসিংদী শহরের বিলাসদী এলাকায় স্ত্রী, দুই সন্তানসহ পরিবারের সদস্যদের নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ ওন পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে চেয়ারম্যান নাসির উদ্দিন মোটরসাইকেলে করে নিজের সহকারী রাজীব সাহাকে (২৮) নিয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় তাঁর ঠিকাদারি প্রতিষ্ঠানের নির্মাণকাজের একটি সাইট পরিদর্শনে যাচ্ছিলেন।
বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়ক পথের পাকুন্দিয়া উপজেলার মাইজহাটির অমি অটো রাইস মিল এলাকা অতিক্রম কালে দুর্ঘটনার কবলে পড়েন। প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানান, এ সময় সিএনজি চালিত দ্রুতগামী একটি অটোরিকশা তাদের বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যা।

স্থানীয় লোকজন তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার কিশোরগঞ্জের বাজিতপুর জহিরুল হক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে নাসির উদ্দীন খানের মৃত্যু হয়। অপরদিকে, সহযাত্রী রাজীব গুরুতর আহত অবস্থায় সেখানে ভর্তি রয়েছেন।

পাকুন্দিয়া থানার ওসি সারোয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, হাইওয়ে পুলিশ তার মোটরসাইকেলটি উদ্ধার করে নিয়ে গেলেও ঘাতক সিএনজি চালিত অটোরিকশা আটক সম্ভব হয়নি।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories