Thursday, July 23, 2026
28.7 C
Kolkata

হুগলির পুরশুড়ায় মমতার সভায় অনুপস্থিত বিক্ষুব্ধ বিধায়ক প্রবীর ঘোষাল

আজ সোমবার হুগলির পুরশুড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় অনুপস্থিত বিক্ষুব্ধ বিধায়ক প্রবীর ঘোষাল (Prabir Ghosal)৷ যা নিয়ে শুরু হয়েছে জল্পনা৷ তৃণমূলে বিক্ষুব্ধের তালিকায় নতুন সংযোজন উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল৷ এ দিন তিনি যাচ্ছেন না বলে আগেই জানিয়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক৷

দলের আশঙ্কা বাড়িয়ে তিনি আরও জানিয়েছেন, যা বলার মঙ্গলবারই বলবেন৷ বিদ্রোহী প্রবীর ঘোষালের কথায় গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব৷ পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘কে এলো, কে গেল তাতে কিছু আসে যায় না৷’তবে পুরশুড়ার সভায় হাজির হয়েছেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার৷

প্রসঙ্গত, কয়েকদিন আগে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলেছিলেন,অপরূপাও বিজেপি-তে যোগ দেবেন৷ এর আগে তৃণমূলের হুগলি জেলার উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল (Prabir Ghosal)। দলের সাংগঠনিক রদবদল থেকে সরকারি প্রকল্পের কাজ নিয়ে ক্ষোভপ্রকাশ করেন তিনি৷

বিধানসভা নির্বাচনের মুখে দলের কার্যকলাপকে প্রশ্নের মুখে দাঁড় করালেন বিধায়ক প্রবীর ঘোষাল। দলের সংগঠনে রদবদল হলেও, তা আদপে কতটা ফলপ্রসূ হয়েছে? তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি৷ রাস্তা না হওয়ায় সরকারি কাজ নিয়েও ক্ষোভ দেখান উত্তরপাড়ার বিধায়ক৷

তিনি বলেন,”উন্নয়নে ঘাটতি থেকে গিয়েছে। সেটা মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে।” আর সেটা শুধু তাঁর কেন্দ্রে নয়, বিভিন্ন জায়গাতেই বলে দাবি করেছেন প্রবীর ঘোষাল। তাঁর স্পষ্ট বক্তব্য, “এগুলোর সমাধান করতে না পারলে একুশের লড়াই কঠিন হবে।”

তার আগেও জেলায় দলের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন প্রবীর ঘোষাল। লোকসভা নির্বাচনে হুগলি আসনে তৃণমূল হেরে যায় বিজেপির লকেট চট্টোপাধ্যায়ের কাছে। সেই সময় প্রবীর ঘোষালকে বলতে শোনা গিয়েছিল, কিছু তৃণমূল নেতার মাতব্বরির জেরে বিজেপির কাছে হেরেছে তৃণমূল।

নির্বাচনের পরে শেওড়াফুলির সত্যজিৎ ভবনে তৃণমূলের এক সভায় তিনি বলেছিলেন, নিজেদের সব মাতব্বর মনে করছি। তাই হেরে গিয়েছি। নিজেদের সংশোধন না করেই বিজেপিকে শত্রু মনে করছি।

সেই সময় কয়েকজন বাধা দিলে প্রবীর ঘোষাল বলেছিলেন, তিনি তাঁর অবস্থানে ঠিক থাকবেন। তাঁকে থামানো যাবে না।

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Topics

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Related Articles

Popular Categories