Saturday, June 6, 2026
28.6 C
Kolkata

১০ বছরের জেল হতে পারে ট্রাম্পের!

মার্কিন কংগ্রেসের অধিবেশন চলার সময় ট্রাম্প সমর্থকরা যে হামরা চালিয়েচিলে তার জেরে ট্রাম্পের ১০ বছরের জেল হতে পারে। এমন সম্ভাবনা দেখা দিয়েছে। যদিও এর আগে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে রিপাবলিকান দলের নেতাদের বিচারে পার পেয়ে গেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আদালতের বিচারে কংগ্রেস ভবনে হামলায় ভূমিকা থাকার বিষয়টি প্রমাণিত হলে ট্রাম্পের ১০ বছরের কারাদণ্ড হতে পারে।

রবিবার জার্মান বার্তা সংস্থা ডিপিএ এক বিশ্লেষণে লিখেছে, ক্যাপিটল হিলে হামলা চালাতে নিজের হাজার হাজার সমর্থককে উসকানি দেওয়ার দায়ে আমেরিকার আদালতে ট্রাম্পের বিচার শুরু হতে পারে। সিনেটে তাকে অভিশংসন করতে ব্যর্থ হওয়ার পর ট্রাম্পের বিরোধীরা হাত গুটিয়ে বসে নেই। তারা ক্যাপিটল হিলে হামলার ঘটনা নিয়ে আদালতে যাওয়ার পরিকল্পনা করছেন।

ডিপিএ’র বিশ্লেষণে বলা হয়েছে, সিনেটে অভিশংসন প্রস্তাবে রিপাবলিকান নেতা মিচ ম্যাককোনেলসহ ৪৩ সিনেটের ট্রাম্পের পক্ষে ভোট দিলেও ম্যাককোনেল নিজে স্পষ্ট করে বলেছেন, ট্রাম্পের অভিশংসন না হওয়ার অর্থ তার নিরপরাধ থাকার প্রমাণ নয়।

তার এ বক্তব্য থেকে বোঝা যায়, ট্রাম্প যে তার সমর্থকদের কংগ্রেস ভবনে হামলা চালাতে উসকানি দিয়েছিলেন সে বিষয়টি ম্যাককোনেল মেনে নিয়েছেন।জার্মান এই বার্তা সংস্থাটি আরও লিখেছে, কাজেই মার্কিন আদালতে ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হলে তার কঠোর শাস্তি হতে পারে। মার্কিন আইনে বিদ্রোহ উসকে দেওয়ার শাস্তি ১০ বছরের কারাদণ্ড।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories