Thursday, July 23, 2026
28.7 C
Kolkata

১০৯ জন পরিবহন চাঁদাবাজ গ্রেফতার।

হাবিবুর রহমান হাবিব
উপজেলা প্রতিনিধি এনবিটিভি

দেশের সড়ক-মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চাঁদাবাজির অভিযোগে ১০৯ জন পরিবহন চাঁদাবাজ গ্রেফতার হয়েছে। আইজিপির নির্দেশে পুলিশের বিভিন্ন ইউনিটের অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।

চলতি মাসের ১ তারিখ থেকে এ অভিযান শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত বিভিন্ন পয়েন্টে গাড়ি থেকে অবৈধভাবে চাঁদা তোলার অভিযোগে ৫১টি মামলা হয়েছে।

এ ব্যাপারে পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি- মিডিয়া অ্যান্ড পিআর) সোহেল রানা বলেন, চলতি মাসের শুরুর দিকে আইজিপি ড. বেনজীর আহমেদ যানবাহনে চাঁদাবাজি বন্ধের উদ্যোগ নেন।

এ লক্ষ্যে সড়ক ও পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সদর দফতরে আয়োজিত এক সভায় আলোচনার পর তিনি পুলিশের ইউনিটগুলোকে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। আইজিপির নির্দেশনা অনুযায়ী পুলিশের সংশ্লিষ্ট ইউনিটগুলো সড়ক-মহাসড়কে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে। যানবাহনে যেকোনো ধরনের চাঁদাবাজির ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে বাংলাদেশ পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

এদিকে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি হাজী মো. তোফাজ্জল হোসেন মজুমদার ও সাধারণ সম্পাদক মো. রুস্তম আলী খান গতকাল এক বিবৃতিতে পরিবহন চাঁদাবাজদের বিরুদ্ধে পুলিশের অভিযানকে স্বাগত জানিয়েছেন।

তারা আইজিপি ড.বেনজীর আহমেদকে ধন্যবাদ জানিয়ে বলেন, দেশের বিভিন্ন সড়ক-মহাসড়কে পরিবহন চাঁদাবাজদের কাছে তারা জিম্মি হয়ে পড়েছিলেন। আইজিপির নির্দেশনার পর থেকে এখন দেশের অধিকাংশ সড়ক-মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হয়েছে। চাঁদাবাজদের বিরুদ্ধে পুলিশের এ অভিযান অব্যাহত রাখার জন্য বিবৃতিতে অনুরোধ জানান তারা।

উল্লেখ্য, এর আগে গত ৩ জুন পুলিশ সদর দফতরে পুলিশ প্রধান (আইজিপি) ড. বেনজীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ চাঁদাবাজি বন্ধে ঐকমত্যে পৌঁছান। সভায় সংসদ সদস্য ও বাংলাদেশ সড়ক পরিবহন, শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহজাহান খান উপস্থিত ছিলেন।

Hot this week

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

Related Articles

Popular Categories