Sunday, June 7, 2026
28.6 C
Kolkata

উলিল আমর কারা এবং তাদের আনুগত্য কখন ওয়াজিব হবে? মুফতি মুহাম্মদ আব্দুচ্ছালাম চাটগামী (দা.বা.

আলমগীর ইসলামাবাদী
চট্টগ্রাম জেলা প্রতিনিধি

অনেকেই প্রশ্ন করে থাকেন, ‘উলিল আমর’ তথা জাতীয় দায়িত্বশীল কারা এবং তাদের আনুগত্য কখন ওয়াজিব?
বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। অনেকে মনে করেন, হাটহাজারীর মুফতী সাহেবদের ফতোয়া এক্ষেত্রে যথার্থ। কিন্তু এর বিপরীতে কতিপয় আধুনিক মনোভাবাপন্ন আলেম বলেন, শরীয়তে ‘উলিল আমর’-এর আনুগত্য ওয়াজিব বলা হয়েছে। আর হাটহাজারীর মুফতী সাহেবদের ফতোয়া উলিল আমরের নির্দেশনার পরিপন্থি। তাই তাদের ফতোয়া অনুযায়ী আমল করা সম্ভব নয়। কেননা উলিল আমরের আনুগত্য করা জরুরী। সুতরাং তাদের বিধি-নিষেধও মেনে চলা জরুরী। এমনকি এতে কুরআন ও হাদীসের বিরোধিতা করার প্রয়োজন হলে তাও করতে হবে। অতএব, উলিল আমরের আনুগত্য হিসেবে করোনা ভাইরাসের বর্তমান প্রেক্ষাপটে, আন্তর্জাতিক স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক আমল করা জরুরী বলে মনে করি। সুতরাং আমরা সে অনুযায়ী আমল করব।
এটা আধুনিক মনোভাবাপন্ন আলেমদের দাবি। বাংলাদেশ সরকারের তরফ থেকেও আন্তর্জাতিক স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে চলার প্রতি গুরুত্বারোপ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বহু মাদরাসা কর্তৃপক্ষ লকডাউনের সমস্ত আইন মেনে নিয়ে সে অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করছে। একের পর এক মাদরাসা বন্ধ ঘোষণা করা হচ্ছে। সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও বন্ধ করে দেওয়া হচ্ছে। শিক্ষকরা পাঠদান না করেই বেতন নিচ্ছেন। ছাত্ররা অনর্থক পথে পথে ঘুরছে।

সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সব বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে এতে তাদের দুশ্চিন্তার কিছু নেই। কেননা সেখানে শিক্ষকদের বেতন আসবে সরকারি তহবিল থেকে। এটা ভিন্ন বিষয় যে, সরকার তাদেরকে কোথা থেকে বেতন-ভাতা প্রদান করবে। সেজন্য আমরা জবাবদিহিতার শিকার হব না।

কিন্তু প্রশ্ন হচ্ছে, একমাত্র জনগণের মাধ্যমে যেসব দীনী শিক্ষাপ্রতিষ্ঠান চলে, যেগুলোর অর্থের উৎস হচ্ছে দীনদার, আন্তরিক এবং উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণির আর্থিক সহযোগিতা, এসব মাদরাসার শিক্ষকদের বেতন-ভাতা কোথা থেকে আসবে? ধর্মীয় অনুদান সংগ্রহের সুযোগও তারা পাচ্ছেন না।
তাছাড়া যেসব ইলমপিপাসু ছাত্র তাদের জীবনকে দীনের জন্য উৎসর্গ করেছেন, তাদের সময় যে নষ্ট হচ্ছে, তার দায় কে নেবে?

দীনী ইলম শিক্ষা করা ফরয বা ওয়াজিব বা সুন্নাত। কিন্তু লকডাউনের কারণে তা বন্ধ করে রাখা হয়েছে। এর গুনাহ কার উপর বর্তাবে?
আশা করি, উপর্যুক্ত বিষয়গুলোর প্রমাণসহ উত্তর প্রদান করবেন।
প্রাসঙ্গিক আরও কয়েকটি প্রশ্ন-
উলিল আমর দ্বারা কারা উদ্দেশ্য? এর দ্বারা কাদের আনুগত্য ওয়াজিব?
উলিল আমর যদি শরীয়তবিরোধী কোনো আদেশ করে, তার আনুগত্যও কি ওয়াজিব, না শুধু শরীয়তসম্মত বিষয়ে তাদের আনুগত্য ওয়াজিব? আমরা জানি, উলিল আমর যদি শরীয়তবিরোধী কোনো আদেশ করে, তাহলে সে ক্ষেত্রে তাদের আনুগত্য জরুরী তো নয়ই, বরং জায়েযই নয়। যদি তা-ই হয়, তাহলে জুমার নামায বর্জন করা, পাঁচ ওয়াক্ত নামাযের জামাত ছেড়ে দেওয়া, কাতারের মাঝখানে এক গজ পরিমাণ ফাঁকা রাখা, ইত্যাদি বিষয় কি শরীয়তসম্মত না শরীয়তপরিপন্থি?
করোনা ভাইরাসের কারণে বর্তমান লকডাউন কি শরীয়তসম্মত?
উলিল আমরের নির্দেশনা অনুযায়ী পাঁচ ওয়াক্ত নামাযের বিধি-নিষেধ, জুমার নামাযে সংখ্যা নির্ধারণ, এসব কি জায়েয?
আশা করি, কুরআন ও হাদীসের দলিল সহকারে প্রশ্নগুলোর উত্তর প্রদান করবেন, যাতে সংশোধনকামী উম্মাহর চলার পথ পরিষ্কার হয় এবং যারা শুধু বিতর্ক করতে চায়, তাদের জবাবও হয়ে যায়।

হযরত আল্লামা মুফতি আব্দুচ্ছালাম চাটগামী (দা.বা.) মুফতিয়ে আযম বাংলাদেশ এবং পরিচালনা পরিষদের প্রধান, জামিয়া আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম-হাটহাজারী, চট্টগ্রাম।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories