Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

খুলনার পাইকগাছায় প্রতারনার করে টাকা হাতিয়ে নেওয়া ভুয়া এডিশনাল সেক্রেটারি লালমনিরহাট থেকে আটক

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি :- পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সুজন কুমার সরকারের মোবাইল নম্বর ক্লোন করে প্রতারণার মাধ্যমে বিকাশে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।পাইকগাছা থানা পুলিশ লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার সহযোগীতায় অভিযান চালিয়ে কাকিলা নামক স্থান থেকে আ জ ম সামছুদ্দিন মাসুদ( ৩৮) কে গ্রেপ্তার করা হয়। সে রংপুর জেলার মিঠাপুকুর থানার জীবনপুর গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে। এ ঘটনায় পাইকগাছা থানায় প্রথমে জিডি ও পরে মামলা হয়েছে।
মামলার এজাহার ও স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি চিকিৎসক সুজন কুমার সরকার বলেন,একটি অজ্ঞাত নম্বর থেকে সিভিল সার্জন খুলনা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার মাধ্যমে চাকুরি ক্ষতির ভয়ভীতি দেখিয়ে ৫০ হাজার টাকা দাবী করে। অজ্ঞাত ঐ ব্যক্তি নিজেকে স্বাস্থ্য বিভাগের এডিশনাল সেক্রেটারি নাজমুল হক পরিচয় দিয়ে গত ১৭ জুন ঐ টাকা দাবী করলে ডাক্তার ৩৩ হাজার টাকা একটি অজ্ঞাত নম্বরে বিকাশ করেন। বিকাশ হয়েছে কিনা তা নিশ্চিত হতে রিং করলে নম্বরটি বন্ধ পান। এ সময় তার সন্দেহ হয় তিনি প্রতারিত হয়েছে এমন ধারনা করে ওসি পাইকগাছাকে জানালে থানায় একটি জিডি করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুকান্ত বলেন তথ্য প্রযুক্তি মাধ্যমে প্রতারকে সন্ধান ও প্রমান পেয়ে এস আই তাকবীর হোসেন ও এএসআই নাজমুল হোসেনকে সাথে নিয়ে অভিযান চালিয়ে কালিগঞ্জ থানার সহায়তায় প্রতারককে গ্রেপ্তার করা হয়। প্রতারকের দেয়া তথ্যের ভিত্তিতে পীরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান করে বিকাশ প্রতারনা চক্রের সাথে জড়িতদের সনাক্তপুর্বক গ্রেপ্তারের চেষ্টা করা হয় বলে পুলিশ জানায়। রোববার রাত ৮ টার দিকে ধৃত প্রতারককে পাইকগাছা থানায় আনা হয়। ওসি এজাজ শফী জানান,অভিযোগের বিষয়টি অধিক গুরুত্ব দিয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পুলিশ সুপার খুলনার নির্দেশে এ অভিযান পরিচালনা করে প্রতারককে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।সোমবার সকালে আইনি প্রক্রিয়ায় তাকে পাইকগাছা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। বিজ্ঞ আদালত আসামী মাসুদ কে জেল হাজতে প্রেরণ করেন।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories