Sunday, June 7, 2026
28.4 C
Kolkata

খুলনার পাইকগাছা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা লবণপানি উত্তোলন ও অবৈধ ইট-ভাটা বন্ধের সিদ্ধান্ত

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি :-
খুলনার পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলার মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টুর উপস্থিতিতে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নীতিশ চন্দ্র গোলদার, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, রিপন কুমার মন্ডল, গাজী জুনায়েদুর রহমান, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, খালেকুজ্জামান, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, জেলা আওয়ামী লীগনেতা শেখ আনিছুর রহমান মুক্ত, অধ্যক্ষ আজাহারুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার বিষ্ণুপদ বিশ্বাস, প্রকৌশলী হাফিজুর রহমান খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, এসআই অভিজিত, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার পোদ্দার, ইউআরসি ইন্সট্যাক্টর মাহবুবুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা ওবায়দুল হক, সমবায় কর্মকর্তা বেনজির আহমেদ, উপ-সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম, রাজু হাওলাদার, একামেডীক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, আনসার ও ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন, জয়ারানী রায়, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তার, প্রেসক্লাবের সভাপতি এফএমএ রাজ্জাক।
সভায় নোটারী পাবলিকের মাধ্যমে বাল্যবিবাহ ও খাস জমি হস্তান্তর বন্ধ, সরকারি খাল উদ্ধার, জিরোপয়েন্ট এলাকার যানজট নিরসন, ফিটনেস বিহিন গাড়ির তালিকা প্রণয়ন, প্রতারণার মাধ্যমে উত্তোলনকৃত উপবৃত্তির টাকা উদ্ধার, আত্মহত্যারোধে সম্প্রতি বৃদ্ধি, বাধ্যতামূলক মাস্ক ব্যবহার, জলাবদ্ধতা নিরসন, মাদকের ব্যবহার রোধ, আগামী মৌসুম থেকে অবৈধ ইট-ভাটার কার্যক্রম বন্ধ, পৌরসভা সহ ৮টি ইউনিয়নে লবণ পানি উত্তোলন বন্ধ সহ গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories