Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

জিদানের অনুপস্থিতিতেও বড় জয় রিয়াল মাদ্রিদের

পরপর দু’সপ্তাহে সুপার কাপ এবং কোপা দেল রে থেকে ছিটকে যাওয়ার পর শনিবার লা-লিগার ম্যাচে আলাভেসের বিরুদ্ধে রিয়াল মাদ্রিদের ছিল অ্যাসিড টেস্ট। শীর্ষস্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমাতে এই ম্যাচে জয় ভীষণ গুরুত্বপূর্ণ ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। তার উপর করোনা আক্রান্ত হওয়ার ডাগ-আউটে ছিলেন না কোচ জিনেদিন জিদান। তবে সব প্রতিকূলতাকে দূরে সরিয়ে অ্যাওয়ে ম্যাচে বড় ব্যবধানে জয় তুলে নিল লস ব্ল্যাঙ্কোসরা।

আলাভেসকে হারিয়ে শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমিয়ে আনলেন বেনজেমারা। আলাভেসের ঘরের মাঠে এদিন রিয়ালের ম্যাচ জয়ের নায়ক এডেন হ্যাজার্ড। একটি গোল করার পাশাপাশি একটি গোল করালেন বেলজিয়ান মিডিও। জোড়া গোলে রিয়ালের ম্যাচ জয়ের আরেক নায়ক ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। তবে ম্যাচের ১৫ মিনিটে লস ব্ল্যাঙ্কোসদের হয়ে গোলের খাতা খলেন ক্যাশেমিরো। কর্নার-কিক থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান।

প্রথমার্ধে নির্ধারিত সময়ের চার মিনিট আগে ফের গোল রিয়ালের। লম্বা পাস ধরে হ্যাজার্ড ব্যাকহিলে তা সাজিয়ে দেন বেনজেমার জন্য। সাজানো বল থেকে জোরালো শটে নিজের প্রথম এবং দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন করিম বেনজেমা। অ্যাসিস্টের পর সংযুক্তি সময়ে গোলের খাতায় নাম লেখান হ্যাজার্ড নিজেই। ক্রুসের পাস ধরে বেলজিয়াম মিডিও নিজের গোলখরা কাটান। লা লিগায় এটি হ্যাজার্ডের প্রথম অ্যাওয়ে গোল। অফসাইড ট্র্যাপ করতে গিয়ে এক্ষেত্রে বিপাকে পড়ে আলাভেস ডিফেন্স

দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটে যদিও একটি গোল শোধ করে আলাভেস। ফ্রি-কিক থেকে জোসেলুর শট থিবো কুর্তোয়াকে পয়াস্ত করে গোলে প্রবেশ করে। তবে এই গোল ম্যাচের পটপরিবর্তন করতে পারেনি। কারণ ম্যাচ শেষের ২০ মিনিট আগে মদ্রিচের থ্রু বল ধরে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করে তিন পয়েন্ট নিশ্চিত করে ফেলেন বেনজেমা।

ম্যাচ শেষে হ্যাজার্ডকে নিয়ে উচ্ছ্বসিত রিয়ালের সহকারী কোচ ডেভিড বেত্তোনি জানান, ‘হ্যাজার্ড একজন দারুণ ক্রিয়েটিভ ফুটবলার। অসম্ভব চোট-আঘাতে ভুগেছে ছেলেটা। ওঁর উপর আমাদের ধৈর্য্য ধরতেই হবে। ও ভীষণ প্রতিভাবান। আশা রাখি ও ধীরে ধীরে সেরা ছন্দে ফিরবে।’ এই জয়ের ফলে লিগ টেবিলে দ্বিতীয়স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সংগ্রহে ১৯ ম্যাচ খেলে ৪০ পয়েন্ট। শীর্ষস্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের ঝুলিতে দু’ম্যাচ কম খেলে ৪৪ পয়েন্ট।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories