Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

নছরতপুর দুর্ঘটনাঃ চুনারুঘাট প্রশাসন হতে ১ লক্ষ ৩০ হাজার টাকা সহায়তা প্রদান

আব্দুল আহাদ হবিগঞ্জ জেলা (সিলেট)প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার নছরতপুর রেলওয়ে গেইট এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬ জনের পরিবারে ও মুমূর্ষু অবস্থায় চিকিৎসারত ১ জন কে সহায়তা দিলো চুনারুঘাট উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৭ আগস্ট) দিনে উপজেলা সহকারী কমিশনার ভূমি মিল্টন চন্দ্র পাল ও স্থানীয় চেয়ারম্যান ফজলুল হক তরফদার সবুজ উপস্থিত থেকে এই সহায়তা প্রদান করেন।

জানা যায়, শায়েস্তাগঞ্জ উপজেলার নসরতপুর রেলওয়ে গেইট এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে মালবাহী ট্রাক ও যাত্রীবাহী সিএনজির সংঘর্ষে ৬ জন নিহত হয়।

সোমবার (১৬ আগস্ট) সকাল পৌনে আটটায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সবাই শায়েস্তাগঞ্জ প্রাণ আরএফএল কোম্পানির সাধারণ শ্রমিক ছিলো। আজ নিহতদের বাড়িতে উপস্থিত হয়ে পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা পোষণ করে উপজেলা প্রশাসন। এবং জেলা প্রশাসক ইশরাত জাহানের নির্দেশনায় নিহত ৬ জনের পরিবার প্রতি ২০ হাজার টাকা এবং ৩০ কেজি চাল এবং আহত ১ জনের পরিবারকে ১০ হাজার টাকা ও ৩০ কেজি চাল। সর্বমোট ১ লক্ষ ৩০ হাজার টাকা এবং ২১০ কেজি চাল তাৎক্ষণিক সহায়তা প্রদান করা হয়।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories