Sunday, June 7, 2026
32.2 C
Kolkata

নাটোরে পুলিশকে ৩০ হাজার টাকা দিয়েও মামলা থেকে বাঁচতে পারেনি প্রতিবন্ধী সেলিম:

স্টাফ রিপোর্টার নাটোরঃ-

নাটোরের লালপুরে এক শারীরিক প্রতিবন্ধীকে আটকের পর ছেড়ে দেয়ার কথা বলে ৩০ হাজার টাকা হাতিয়ে নিয়ে মাদক মামলায় জেল হাজতে পাঠিয়েছে লালপুর থানা পুলিশ। স্থানীয় সুত্রে জানা যায়, লালপুর থানা পুলিশের এস আই আজিজুল হকের নেতৃত্বে ২৫ জুন বিকেলে পদ্মা নদীতে দিয়াড়শকরপুরে মাছ ধরার সময় শারিরিক প্রতিবন্ধী সেলিম (২৭) কে আটক করে তার খালা, বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের সদস্য মিনু খাতুনের বাড়ীতে গিয়ে সেলিমের বসত ঘরসহ মেম্বারের ঘর, বাড়ির আঙিনায় তল্লাশী করে।

এ সময় ইউপি সদস্যকে তুই – তুকার করে কথা বলে সেলিমকে থানায় নিয়ে আসে। সন্ধ্যার পরে সেলিমের স্ত্রীসহ লোকজন থানায় গেলে এস আই আজিজুল হক জানায় ১ লক্ষ টাকা দিলে ছেড়ে দেয়া হবে না হলে মারপিট করে মাদক মামলায় দিয়ে রিমান্ডে আনা হবে। মামলা থেকে বাঁচতে রাতেই ২৪ হাজার টাকা দেয় সেলিমের খালা ইউপি সদস্য মিনু খাতুন। এস আই আজিজ টাকা নিয়ে আবার সকালে আসতে বলে।

বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের ১, ২, ৩ নং ওয়ার্ডের সদস্য মিনু খাতুন বলেন, আমার প্রতিবন্ধী ভাগ্নে নদীতে মাছ ধরার সময় সাদা পোশাকে পুলিশ ধরে আমার বাড়ির মধ্যে এসে সব ঘরের জিনিসপত্র এলোমেলো করে এ সময় আমি জানতে চাইলে তুই – তুকার করে ধমক দেয়। আমি নিজেও ভয় পেয়ে ভাই – বাবা বলে কথা বলার চেষ্টা করলে আমাদের থানা আসতে বলে সেলিমকে ধরে নিয়ে যায়।

সন্ধ্যার পরে থানায় গেলে আজিজ দারোগা ১ লক্ষ টাকা দিলে ছেড়ে দিবে বলে জানালে হাতে পায়ে ধরে অনুরোধ করে ২৪ হাজার টাকা দিই, টাকা নিয়ে বলে সকালে আসেন আরো টাকা লাগবে। শুক্রবার ( ২৬ জুন) সেলিমের বৌয়ের কানের দুল আর ১ টা ছাগলের বাচ্চা বিক্রি করে ৬ হাজার টাকা দিই। টাকা নেয়ার পরে পুলিশ জানায় কোর্টে চালান দেয়া হবে। মামলা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেলিমকে ২ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়।

এ ব্যাপারে জানতে চাওয়া হলে এস আই আজিজুল জানান, তিনি এখন ছুটিতে আছেন চাঁপাইনবাবগঞ্জের নিজ বাড়িতে। তবে তার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। সবার সামনেই তিনি ফেনসিডিলসহ সেলিমকে ধরে এনেছেন।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories