Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

পাইকগাছার কিশোরীর নারায়ণগঞ্জে আত্মহত্যা

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :-
পাইকগাছার ১৩ বছরের এক কিশোরী নারায়ণগঞ্জে আত্মহত্যা করেছে। মৃতদেহ এলাকায় আনার পর থানা পুলিশ ময়না তদন্ত সম্পন্ন করেছে। রোববার সকাল ৮টার দিকে ভাড়া বাসায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। মোবাইলে গেম খেলতে নিষেধ করায় অভিমান করে কিশোরী রাবেয়া আত্মহত্যা করেছে বলে তার পরিবার জানিয়েছে। সে উপজেলার গদাইপুর ইউনিয়নের ঘোষাল গ্রামের রাজ্জাক গাজীর মেয়ে। পিতা-মাতা সহ তার বোন জামাই কর্মসূত্রে ৫ বছর যাবৎ নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার মদনপুর এলাকায় ছিল। রাবেয়ার পিতা টোকন নামের এক ব্যবসায়ীর অধিনে কাজ করতো এবং মা অলেম্পিক বিস্কুট ফ্যাক্টেরীতে কাজ করতো। রাবেয়া পিতা- মাতার সাথেই ছিল এবং সেখানে সে ৮ম শ্রেণিতে লেখাপড়া করতো। মদনপুর এলাকার একটি টিন সেডের বাসা ভাড়া নিয়ে তারা সেখানে থাকতো।
ঘটনার দিন রোববার ভোরে পিতা-মাতা কাজে চলে গেলে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে রাবেয়া আত্মহত্যা করে। পরে ৯টার দিকে নাস্তা করতে বাসায় এসে তার পিতা ও বড় বোন দরজা আটকানো দেখে অনেক ডাকা-ডাকির পর সাড়া না পেয়ে জানালা ভেঙ্গে ভিতরে ঢুকে ঝুলন্ত অবস্থায় রাবেয়াকে উদ্ধার করে ঢাকার আলবারাকা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে ৃত ঘোষণা করে। পরে দুপুর ১টার দিকে মৃতদেহ নিয়ে তার পরিবার নারায়ণগঞ্জ থেকে রওনা দেয় এবং রাত পৌনে ৯টার দিকে পাইকগাছায় পৌছায়। বিষয়টি জানতে পেরে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ময়না তদন্ত ছাড়াই দাফন করা থেকে বিরত থাকার জন্য তার পরিবারকে অনুরোধ করে।
সোমবার সকালে পুলিশ সুরোতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মৃতদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ব্যাপারে রাবেয়ার বড় বোন রাজিয়া জানায়, সে সব সময় মোবাইলে গেম খেলতো। আত্মহত্যা করার আগের দিন তাকে মোবাইলে গেম খেলতে নিষেধ করা হয়। এ কারণে হয়তো অভিমান করে সে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করছি। ওসি এজাজ শফী জানান, মৃত্যুটি সন্দেহ জনক হওয়ায় আমরা ময়না তদন্ত সম্পন্ন করেছি। এরপরে যদি কেউ আইনগত ব্যবস্থা নিতে চায় তাহলে তারা ঘটনাস্থল নারায়ণগঞ্জে মামলা করতে পারবে।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories