Wednesday, October 28, 2026
26 C
Kolkata

পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রানগেল শ্রমিকের

 

মোঃ শামীম মিয়া

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জেপাকুন্দিয়ায় নির্মাণাধীন একটি ভবনের তৃতীয় তলায় কাজ করার সময় বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে মো. রুহুল আমিন (২২) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের খামা গ্রামে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত মো. রুহুল আমিন পাকুন্দিয়া পৌরসভার কুড়তলা গ্রামের খুরশিদ উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খামা গ্রামের আবু বক্করের নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় কাজ করছিল মো. রুহুল আমিন। এ সময় বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে।
অচেতন অবস্থায় দ্রুত তাকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Hot this week

SIR বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা, বাংলায় ভোটারদের নাম বাদ দেওয়ার দায় ঝেড়ে সিইও দফতরের দিকে আঙুল কমিশনের!

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়াকে...

Topics

নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইজ়রায়েলে বিক্ষোভ, ‘বিবি-কে ভোট দিন’ বলে প্রচারে নামলেন ট্রাম্প

ইজ়রায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে...

Related Articles

Popular Categories