Sunday, June 7, 2026
32.2 C
Kolkata

মানচিত্র বিতর্কের মধ্যেই নেপাল পুলিশের গুলিতে হত ভারতীয়

এনবিটিভি ডেস্ক: ভারতের তিনটি এলাকা নিজেদের অংশ বলে দাবি করে নেপাল নতুন মানচিত্র তৈরি করেছে। নতুন মানচিত্র অন্তর্ভুক্ত করতে সম্প্রতি নেপাল পার্লামেন্টে সংবিধান সংশোধনী বিল পেশও করেছে সেদেশের কমিউনিস্ট সরকার। এরমধ্যেই নতুন করে বিবাদে জড়াল দুদেশের পুলিশ। সীমান্ত এলাকায় গুলি চালানোয় একজন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। পাশাপাশি আহত হয়েছেন আরও চারজন। অভিযোগের তির নেপাল পুলিশের দিকে। শুক্রবার বিহারের সীতামারি জেলায় নেপাল সীমান্তে ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, ঘটনাস্থলেই মারা যান বিকাশকুমার রাই (২৫) নামে এক যুবক। চাষের কাজ করতে গিয়ে গুলিবিদ্ধ হয় সে। গুলির আঘাতে আহত হয়েছেন আরও চারজন ভারতীয় নাগরিক।

এছাড়াও লগন রাই নামে এক ভারতীয়কে আটক করে নিয়ে গিয়েছে নেপাল পুলিশ। এমনটাই দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। সীতামারির লালবন্দি-জানকি নগর সীমান্তে এই ঘটনা হয়েছে। যদিও ঘটনাটি ঘটেছে নেপালের ভূখণ্ডেই। নিহত যুবকের বাবার কথায়, তাঁর ছেলে চাষের কাজে নেপালের জানকীনগরে যেত রোজ। সেখানেই গুলি চালিয়েছে নেপাল পুলিশ। এসএসবি-র অতিরিক্ত ডিজি জিতেন্দ্র কুমার জানিয়েছেন, ঘটনাটি নেপালের সীমান্তের অনেকটা ভিতরে হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক। ঘটনায় এক ভারতীয় নিহত হয়েছেন ও দুইজন আহত। তবে যেখানে এই গুলি চলেছে, সেটা নেপালের অন্তর্গত। সূত্রের খবর, স্থানীয় এসপি ও জেলাশাসক ঘটনাস্থলে গিয়েছেন। উল্লেখ্য, গতমাসের ২২ তারিখ নেপাল সীমান্ত সিল করে করোনার জন্য। এরপরও অনেকে সীমান্ত পেড়িয়ে সেদেশে যাচ্ছিলেন।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories