Sunday, June 7, 2026
28.4 C
Kolkata

সুনামগঞ্জে তাহিরপুরে এক অসহায় বৃদ্ধা মনবাহার বেগম একটি ঘর চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন

উজ্জ্বল হাসান তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি :
থেকে ঝুপড়ি ঘরেই দিন গুজরান করছে অসহায় দম্পতি। তারমধ‍্যেই এক নিমেষে ঘরের প্রদীপ নিভে হল অন্ধকারে। আর্থিক অস্বচ্ছলতার কারণে চিকিৎসার অভাবে গৃহকৃর্তা মকবুল হোসেন মারা যান। তাদের একটি মাত্র কন্যা সন্তান‌ বিয়ের পরে সেও স্বামী নিয়ে বহুবছর ধরে অন্য গ্রামে কষ্টে জীবন যাপন শুরু করেছে। বেশ কয়েক বছর আগে স্বামীর মৃত্যু ও তার কোন ছেলে সন্তান নাথাকায় অসহায় ও মানবেতর জীবনযাপন করছে, মনবাহার বেগম (৭৫)।

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের মনতলা গ্রামে ছোট্ট ঝুপড়ি ঘরে বসবাসরত আছে মনবাহার বেগম। অনেক বছর আগে স্বামীর মৃত্যুতে দিশেহারা বৃদ্ধা মনবাহার বেগম। পুত্র সন্তান থাকলেও বেঁচে থাকার তাগিদ থাকত বলে প্রতিবেশীরা আক্ষেপ করছেন। একটি মাত্র ঝুপড়ি ঘর ছাড়া কিছু নেই!নেই চাষের জমিও।মেরামতের অভাবে বর্ষায় নড়বড়ে হয়েছে টিনের বেড়া বিশিষ্ট টিনের ছাউনি ঘরটি। কখন হুড়োমুড়িয়ে ছাউনি পড়বে,সেই আশঙ্কা করছে প্রতিবেশীরা। স্বামী মকবুল হোসেন দিনমজুরী করেই সংসার চালাত।
এর আগে বৃদ্ধা মহিলাটি খুবই শোচনীয় অবস্থায় ছিলেন যা সত্যিই অনেক দুঃখজনক। কয়েক সময়কাল থেকে কয়েকটি পোস্ট ও লিখালেখি করা হয়েছে ওনাকে নিয়ে শোচনীয় অবস্থায় নিয়ে । বেশিরভাগ পোস্টেই সুনামগঞ্জ জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণের কথা বলা হয়েছে। এই বৃদ্ধ নারী জীবনের এই পর্যায়ে এসে ছোট্ট একটি খুপরি ঘরের ভিতর প্রচন্ড শীতে কাঁপছেন তো কখনো প্রচন্ড রোদে পুড়ছেন আবার কখনও বৃষ্টিতে বিঝতে হচ্ছে। মানুষ দিলে কিছু খাচ্ছেন তো কখনো ক্ষুধার যন্ত্রণা নিয়ে ঘুমিয়ে পড়ছেন।উনার সাথে কথা বলে যতটুকু জানাগেল, উনার স্বামী সন্তান কেউ নেই।

তবে অনেকেই দুঃখজনক ভাবে জানান যে, ওই এলাকার মেম্বার চেয়ারম্যান বা স্থানীয় প্রতি নিধি এবং রাজনৈতিক নেতা গণ এই বৃদ্ধার প্রতি কোন রকমের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি। আর যদি দিতেন তাহলে উনি এই কলা গাছের চিপায় একটা পশু পাখির মতো জীবনযাপন করতেন না, যেটা মানব জাতিকে কলঙ্কিত করে তোলছে ।এই আধুনিক সভ্য সমাজ কে একটা প্রশ্ন বিদ্ধ করে তুলেছে। এই বৃদ্ধার বসবাস এবং জীবনযাপন দেখে যাহা ১৯৭১ সালের আমাদের স্বাধীনতার পরবর্তী দুর্ভিক্ষ কিংবা সোমালিয়ার দুর্ভিক্ষ কেও হার মানিয়েছে। তবে বর্তমান ও আধুনিক বাংলাদেশে এটা নজিরবিহীন।
তাই স্থানীয় প্রশাসকসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট একটি সরকারি ঘরের জন্য আকুল আবেদন জানান এই অসহায় বৃদ্ধা। এবিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান কবির এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন বিষয়টি আমি দেখব

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories