Monday, June 22, 2026
30.6 C
Kolkata

হলফনামায় নিজের সম্পত্তির বিবরণ দিলেন মোদি

প্রধানমন্ত্রী ও বিজেপি প্রার্থী নরেন্দ্র মোদি মনোনয়ন জমা দিলেন বারাণসী কেন্দ্র থেকে।

মঙ্গলবার (১৪ মে) সকাল ১১টা ৪০ মিনিটে বারাণসীর জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। মনোনয়নপত্রের সঙ্গে নির্বাচনি হলফনামাও জমা দেন তিনি।

হলফনামা অনুযায়ী, নরেন্দ্র মোদীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩ কোটি ২ লাখ ভারতীয় রুপি। তার হাতে এই মুহূর্তে রয়েছে ৫২ হাজার ৯২০ রুপি। প্রধানমন্ত্রীর নামে নেই কোনো বাড়ি, জমি কিংবা গাড়ি।

২০১৮-১৯ অর্থবর্ষের তুলনায় ২০২২-২৩ সালের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আয় ১১ লাখ থেকে বেড়ে দাঁড়িয়েছে ২৩ লাখ ৫০ হাজার রুপি্তে।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে (এসবিআই) নরেন্দ্র মোদির দু’টি অ্যাকাউন্ট রয়েছে। এসবিআইয়ের গান্ধীনগর ব্রাঞ্চে তার নামে রয়েছে ৭৩ হাজার ৩০৪ রুপি। বারাণসী ব্রাঞ্চে রয়েছে সাত হাজার রুপি। এছাড়া স্থায়ী জমা (ফিক্সড ডিপোজিট) রয়েছে ২ কোটি ৮৫ লাখ ৬০ হাজার ৩৩৮ রুপি।

নরেন্দ্র মোদির রয়েছে ২ লাখ ৬৭ হাজার ৭৫০ রুপির চারটি সোনার আংটি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩ কোটি ২ লাখ ৬ হাজার ৮৮৯ রুপি। হলফনামা অনুযায়ী কোনো স্থাবর সম্পত্তি নেই তার।

নিজের শিক্ষাগত যোগ্যতায় মোদি উল্লেখ করেছেন, তিনি ১৯৭৮ সালে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব আর্টস (বিএ) এবং ১৯৭৮ সালে গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অব আর্টস (এমএ) ডিগ্রি অর্জন করেন। এছাড়া নিজের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই বলেও জানিয়েছেন তিনি।

Hot this week

যুদ্ধের ফল উল্টো! ইরানের কাছেই হার মানল নেতানিয়াহু , মত ৯২% ইজরায়েলির

ইরান ও আমেরিকার মধ্যে চলা কূটনৈতিক আলোচনার মাঝেই ইজরায়েলে...

আইআইটি থেকে আইআইএম উত্তরবঙ্গ নিয়ে ঢালাও প্রস্তাব বিজেপি সরকারের

বিজেপি সরকারের প্রথম বাজেটে উত্তরবঙ্গবাসীর জন্য অনেক সুখবর এসেছে।...

বন্ধ ব্যাঙ্ক অ্যাকাউন্ট সচল করার আর্জি, হাই কোর্টে ধাক্কা খেল তৃণমূল!

ফ্রিজ হয়ে যাওয়া দলীয় ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির লেনদেন ফের চালু...

ট্রাম্পের হুঁশিয়ারিতে শান্তি-আলোচনায় ভাঙন, বৈঠক ছেড়ে বেরিয়ে গেল ইরানি প্রতিনিধি দল

মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতি কমানোর লক্ষ্য নিয়ে সুইজারল্যান্ড মুখোমুখি হয়েছিল...

মিড-ডে মিলের দায়িত্বে ইসকন! তবে কি কলকাতার পড়ুয়াদের পাতে আর জুটবে না ডিম?

কলকাতা পুরসভা এলাকার স্কুলগুলির মিড-ডে মিলের দায়িত্ব ইসকনকে দেওয়া...

Topics

আজ বঙ্গ বিধানসভায় পেশ হল নতুন বিজেপি সরকারের বাজেট!

সোমবার বঙ্গ বিধানসভায় বিজেপি সরকার তাদের প্রথম আর্থিক বাজেট...

‘পুলিশ তো আমার ইশারায় চলে!’ দাপুটে তৃণমূল নেত্রী গ্রেফতার হতেই জুটল কাঁচা ডিম ও চড়

“আমি পঞ্চায়েত সমিতির সভাপতি, পুলিশ আমার কথায় ওঠে-বসে!”— পুত্রবধূকে...

যোগী মডেলের প্রশংসা! মুসলিম শিশুদের জন্মের আগেই হত্যা করে দেওয়া উচিত: হিন্দুত্ববাদী নেতা ললিত শর্মা

উত্তরাখণ্ডের দেহরাদুনে একাধিক হিন্দুত্ববাদী সংগঠনের নেতার বিতর্কিত ও উসকানিমূলক...

Related Articles

Popular Categories