Thursday, July 23, 2026
28.7 C
Kolkata

হামাসের উপ-প্রধান সালিহ আল-আরোরি বৈরুতে বিস্ফোরণে নিহত

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি ড্রোন হামলায়  হামাসের রাজনৈতিক ব্যুরোর উপ- প্রধান সালেহ আল-আরৌরি নিহত হয়েছেন।  এ ঘটনায় আরো তিনজন নিহত হয়েছেন।

 স্থানীয় সময় মঙ্গলবার রাতে বৈরুতের দক্ষিণ শহরতলির দাহিয়েহতে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ঘাঁটিতে বিস্ফোরণে তিনি নিহত হন।
হামাস কর্মকর্তা এবং লেবাননের সুন্নি ইসলামপন্থী জামা’আ ইসলামিয়া উপদলের মধ্যে একটি বৈঠককে লক্ষ্য করে হামলা চালানো হয় বলে জানিয়েছে  লেবাননের জাতীয় বার্তা সংস্থা।
হামলায় মোট চার ফিলিস্তিনি এবং তিনজন লেবাননের নাগরিক নিহত হয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর উপদেষ্টা মার্ক রেগেভ বলেছেন, ইসরায়েল এই হামলার দায় স্বীকার করেনি। “তবে যারা এ কাজ করেছে, তারা লেবাননের রাষ্ট্রের ওপর হামলা চালায়নি। ” রেগেভ সাক্ষাৎকারে আরো বলেন,“যারা এটা করেছে তারা হামাসের নেতৃত্বের বিরুদ্ধে ‘সার্জিক্যাল স্ট্রাইক বা সুনির্দিষ্ট হামলা’ চালিয়েছে।” নিহত আরৌরি হামাসের রাজনৈতিক ব্যুরোর উপ-প্রধান এবং এর সামরিক শাখা কাসাম ব্রিগেডের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি সম্প্রতি লেবানন ও কাতার উভয় দেশেই সময় কাটিয়েছেন এবং হামাস ও ইসরায়েলের মধ্যে জিম্মিদের নিয়ে আলোচনার মধ্যস্থতা করেছিল। 

Hot this week

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Related Articles

Popular Categories