Friday, July 24, 2026
27.2 C
Kolkata

আমফানের ক্ষতিপূরণ চাইতে বিডিও অফিসে মানুষের ঢল, পদপিষ্ট অনেকেই

নিজস্ব সংবাদদাতা, এনবিটিভি, কুলতলী: আমফান ক্ষতিপূরণের আবেদনপত্র জমা দিতে মানুষের ঢল। কুলতলি বিডিও অফিসের সামনে পদপিষ্ট হয়েছেন বেশ কয়েকজন আবেদনকারী।

দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গায় আমফান ক্ষতিগ্রস্তদের ত্রাণ নিয়ে তৃণমূলের দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ তুলে সরব হয়েছেন সাধারণ মানুষ। তেমনি গত কয়েকদিন ধরে বিভিন্ন পঞ্চায়েত প্রধান-উপপ্রধান এবং সদস্যদের বিরুদ্ধে প্রকৃত ক্ষতিগ্রস্তদের সরকারি ক্ষতিপূরণের তালিকায় নাম না দেওয়ার অভিযোগে বিভিন্ন পঞ্চায়েত অফিস ঘেরাও করে চলে বিক্ষোভ।

এই ঘটনায় স্বচ্ছতা আনতে সর্বদলীয় বৈঠকের পর, সমস্ত ক্ষতিগ্রস্ত নিজেদের আবেদনপত্র বিডিও দফতরে জমা দিতে পারবেন, রাজ্য সরকারের এই ঘোষণার পর বৃহস্পতিবার সকাল থেকেই প্রচুর মানুষ ভিড় করেন কুলতলি বিডিও অফিসের সামনে।

আর সেখানেই পদপিষ্ট হয়ে জখম হন বেশ কয়েকজন আবেদনকারী। তাদের মধ্যে দুই মহিলা সন্ধ্যা গায়েন ও অসীম হালদার গুরুতর জখম হন। তাঁদের উদ্ধার করে স্থানীয় জামতলা হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। আবেদনকারীদের অভিযোগ, বিডিও সামনে হাজার হাজার মানুষ ভিড় করলেও কোনও প্রশাসনিক নজরদারি ছিল না।

Hot this week

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

Topics

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Related Articles

Popular Categories