Saturday, March 7, 2026
24.4 C
Kolkata

ওমরা পালন করতে গিয়ে ইন্তেকাল করলেন বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব শফিউদ্দিন

ওমরা পালন করতে গিয়ে ইন্তেকাল করলেন পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জিবনতলা থানার শ্রীনগর গ্রামের বাসিন্দা আলহাজ্ব শফিউদ্দিন জমাদার। সূত্রের খবর কাবা শরীফ তাওয়াফ করার পর রুমে এসে বুকের যন্ত্রণা অনুভব করলে বুকের যন্ত্রণা নিয়ে কাবা চত্বরে হসপিটালে তিনি ভর্তি হন সেখানেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। 

তিনি এলাকার একজন দানশীল ব্যক্তি, সুপরিচিতি সমাজসেবী। মৃত্যুকালে রেখে যান স্ত্রী ও তিন পুত্র। তিনি দীর্ঘদিন দক্ষতার সাথে বিএলআরও হিসাবে কাজ করেছেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। সেই সঙ্গে অসংখ্য মানুষ তার বাড়িতে এসে ভিড় জমাতে থাকে। 

এদিন তার বাড়িতে উপস্থিত হয় তার বড় বেয়াই ক্যানিং পূর্বের বিধায়ক শওকাত মোল্লা, স্থানীয় অঞ্চলের প্রধান সালাউদ্দিন সরদার, তামবুলদাহ অঞ্চলের প্রধান রমজান মোল্লা, বিশিষ্ট সাংবাদিক হাসিবুর রহমান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত হন। 

তিনি ছিলেন ফুরফুরা শরীফের আলহাজ্ব মেজলা হুজুর  পীরকেবলার মুরিদ। মঙ্গলবার সৌদি আরবের কাবা শরিফ চত্বরে এশা নামাজ বাদ জানাজা অনুষ্ঠিত হয়। পরিবারের পক্ষ থেকে রুহের মাগফেরাতের উদ্দেশ্যে দোয়ার আবেদন করেন সুযোগ্য পুত্র শহিদুল ইসলাম জমাদার। মক্কাতেই দাফন করা হয় তাকে। 

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories