Saturday, July 25, 2026
26.6 C
Kolkata

কন্টেনমেন্ট জোনের বাইরে এল দিল্লির নিজামুদ্দিন

এনবিটিভি: করোনার সূত্রে দক্ষিণ পূর্ব দিল্লির যে জায়গাটির নাম ঘুরত সবার মুখে মুখে, ৭০ দিন পরে কনটেনমেন্ট জোনের বাইরে এসেছে সেই জায়গা। গত ২৮ দিন সেখানে কোনও সংক্রমণের খবর আসেনি। তাই দিল্লির নিজামুদ্দিন এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে সব ব্যারিকেড।

মার্চ-এপ্রিলের মধ্যে তবলিঘি জামাতের অন্তত ১৮০০ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। ৩০ মার্চ থেকে নিজামুদ্দিন কনটেনমেন্ট জোন ঘোষিত হয়েছিল। রবিবার থেকে খুলে গিয়েছে নিজামুদ্দিনের দোকানপাট। যেখানে জমায়েত হয়েছিল সেই তবলিঘি মারকাজের বাড়িটি থেকে বের করা হয়েছিল হাজার দুয়েক লোককে। তবলিঘি জামাতের সেই সদর দফতরটি এখন বন্ধ। অনেকদিন ধরেই এলাকা খোলার দাবি জানাচ্ছিলেন বাসিন্দারা। কনটেনমেন্ট জোনের বাইরে বেরিয়ে স্বাভাবিকভাবেই খুশি সকলেই।

এতদিন ভিতরে ঢোকা, বেরোনো বন্ধ ছিল। কেবলমাত্র অত্যাবশ্যক কাজকর্ম চালু ছিল। ছিল কড়া নিষেধ, পুলিশ পাহারা। রাজধানীতে এখন কনটেনমেন্ট জোন ২৩৭ জন। ৫ মে নিজামুদ্দিনের পজিটিভ এক মহিলা রোগী ১২ মে মারা গিয়েছিলেন। সেই শেষ সংক্রমণের ঘটনা। নিষেধ উঠলেও মাস্ক, সামাজিক দূরত্ব বজায় থাকবে।

Hot this week

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

Topics

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Related Articles

Popular Categories