Tuesday, June 16, 2026
32 C
Kolkata

বাংলায় দুর্নীতির দোকান খুলেছে তৃণমূল : মোদি

তৃণমূল কংগ্রেস রাজ্যে দুর্নীতির দোকান খুলেছে। শিক্ষক নিয়োগ পরীক্ষার উত্তরপত্র জালিয়াতি করে লাখ লাখ টাকা ঘুষ নিয়ে চাকরি দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বীরভূমে বোলপুরের আমোদপুরে  শুক্রবার বিকেলে বিজেপির প্রার্থীদের সমর্থনে আয়োজিত এক জনসভায়  প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

নরেন্দ্র মোদি বলেন, তৃণমূল এখন এই বাংলায় দুর্নীতির দোকান খুলে বসেছে। তাই তো তৃণমূল কংগ্রেস শিক্ষক নিয়োগের পরীক্ষার উত্তরপত্র বা ওএমআর ফরম জালিয়াতি করে নম্বর দিয়ে লাখ লাখ টাকা ঘুষ নিয়ে চাকরি দিয়েছে। এবার দুর্নীতির সঙ্গে জড়িতদের রক্ষা নেই। তাদের সবাইকে শাস্তি পেতে হবে। কেউ ছাড় পাবে না। এটা মোদির গ্যারান্টি।

প্রধানমন্ত্রী বলেন, সন্দেশখালী এই বাংলায় মাফিয়ারাজের ফল। এখন সন্দেশখালীর জড়িতদের রক্ষা করার আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু কেউ রক্ষা পাবে না। লুটেরাদের রক্ষা নেই। গরিবের ধনসম্পদ ও অর্থ যারা লুটেছে, তাদের ছেড়ে দেওয়া হবে না। লুটেরাদের অর্থ আদায় করে বিলিয়ে দেওয়া হবে গরিবদের মধ্যে।

তৃণমূলের লুটেরাদের দল বাংলার শিশুদেরও ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে বলে মন্তব্য করেন মোদি। তিনি বলেন, শিক্ষায় দুর্নীতি, কয়লায় দুর্নীতি—সবাই এবার শিক্ষা পাবে। মোদি এ কথাও বলেন, তৃণমূলের দুর্নীতির এটা তো ট্রেলার মাত্র। সামনে আরও বহু ছবি আছে। এবার এই বাংলার মানুষ যোগ্য জবাব দেবে।

Hot this week

ভোল বদল RSS-এর? ‘আমরা হিটলারের মতো নই’, পাকিস্তানের সঙ্গে সংলাপের পথ খোলা রাখার পক্ষে মোহন ভাগবত

ভারত-পাকিস্তান সম্পর্ক দীর্ঘদিন ধরেই নানা জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছে।...

অখ্যাত দলই এখন রাজনীতির কেন্দ্রবিন্দু! মাত্র ৮২২ ভোট পাওয়া এনসিপিআই-এর খুঁটিনাটি ইতিহাস

তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদদের রাতারাতি যোগদানের পর আচমকাই দেশজুড়ে...

ইতিহাস বিকৃতির অভিযোগ! সিন্ধু সভ্যতার ব্রোঞ্জ মূর্তির শরীর ঢাকল NCERT, তুঙ্গে বিতর্ক

সিন্ধু সভ্যতার সাড়ে চার হাজার বছরের পুরনো ঐতিহাসিক ব্রোঞ্জ...

বিদ্রোহী তৃণমূল সাংসদদের ভরসা এনসিপিআই, বাংলাতেই দলের কার্যালয়

রাজ্যের রাজনৈতিক অঙ্গনে ফের নতুন জল্পনা শুরু হয়েছে। তৃণমূল...

Topics

‘আমেরিকার অনুগত ভৃত্য’— ভারতীয় নাবিকদের মৃত্যুর ঘটনায় মোদিকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

ওমান সাগরে একটি বাণিজ্যিক জাহাজে মার্কিন সামরিক অভিযানের ফলে...

রামমন্দিরে দানের অর্থে অনিয়মের অভিযোগ, যোগী সরকারকে নিশানা অখিলেশের

অযোধ্যার রামমন্দিরকে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। মন্দিরে...

Related Articles

Popular Categories