Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

করোনায় আক্রান্ত হলেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কাজী লুতফুল হাসান।

মো: সাগর ইসলাম
স্টাফ রিপোর্টার, গাইবান্ধা

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী লুতফুল হাসান। দায়িত্ব পালনকালে তিনি করোনা ভাইরাস ১৯ এ আক্রান্ত হয়েছেন। আজ ১৭ জুন সন্ধ্যায় রপুর ল্যাবের পরীক্ষায় সর্বশেষ ফলাফলে তিনি পজেটিভ হয়েছেন।

আজ বুধবার রাত ৮টায় বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আশরাফুজ্জামান সরকার।

সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আশরাফুজ্জামান সরকার বলেন, গত শনিবার জ্বর অনুভুত হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী লুতফুল হাসান আমাকে জানালে তাকে আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। রিপোর্ট পাওয়ার পর থেকে তিনি আর কার্যালয়ে যাননি। পরে সোমবার তার নমুনা সংগ্রহ করে রংপুর পিসিআর ল্যাবে পাঠানো হয়। সেই নমুনা পরীক্ষার ফলাফল বুধবার রাত সাতটার দিকে পাই। তবে এখন আর ইউএনও কাজী লুতফুল হাসানের জ্বর নেই। নেই করোনার অন্য কোন উপসর্গও। তিনি এখন সুস্থ্য আছেন বলেও জানান ডা. মো. আশরাফুজ্জামান সরকার।

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কাজী লুতফুল হাসান বর্তমান সময়ে সুন্দরগঞ্জ উপজেলাবাসীর সেবায় নিয়োজিত একজন সম্মুখযোদ্ধা হিসেবে করোনা প্রতিরোধে রাতদিন কাজ করছিলেন। যখনই কোনো করোনা রোগীর খবর পেয়েছেন সাথে সাথে সেখানে ছুটে গিয়েছেন। লকডাউন করেছেন করোনা শনাক্তের বাড়ি। তাদের জন্য ত্রাণের ব্যবস্থা করেছেন। হাট-বাজার বন্ধসহ সামাজিক দূরত্ব বজায় রাখতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories