Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

কিশোরগঞ্জে কঠিন লকডাউন আছে কি নাই বুঝা যায় না

 

শামীম সরকার স্টাফ রিপোর্টার :

এই কঠিন লকডাউন আছে কিনা বলাই যায় না।করোনা সংক্রমণের সাথে পাল্লা দিয়ে কিশোরগঞ্জে বাড়ছে মৃত্যু। কিন্তু সচেতনতা নেই জনগণ বা সংশ্লিষ্টদের মাঝে। শহর ঘুরে দেখা গেছে কোথাও নেই কঠোর লকডাউনের প্রভাব। নেই কঠোর নজরদারী। কিছু দোকানপাট বন্ধ থাকলেও রাস্তায় অবাধে চলছে, শত শত মোটরসাইকেল, সিএনজি অটোরিকসা, ব্যাটারী চালিত ইজিবাইক, মাইক্রোবাস, প্রাইভেট গাড়ি। এসব দেখে মনে হয় সারাদেশে কঠোর লকডাউন চললেও কিশোরগঞ্জের লকডাউন বুঝি প্রত্যাহার করা হয়েছে। মন্ত্রীপরিষদের জারি করা প্রজ্ঞাপনের ২১ নির্দেশনার একটি ‘ রাস্তায় বেরুলেই গ্রেফতার’ যেন কিশোরগঞ্জে এক নিদারুণ প্রহসন। লকডাউন শুরুর পর থেকে দিন দিন শহরে বাড়ছে অযথা ঘুরাঘুরি করা মানুষের সংখ্যা। অনেকের মুখে মাস্ক পর্যন্ত নেই। কঠোর শব্দটাকে হাস্যকর তুলেছে রাস্তায় বেরুনো মানুষেরা।১ জুলাই থেকে শুরু হওয়া কঠোর লকডাউন বাস্তবায়নে প্রশাসন ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী শুরুতে যতটুকু তৎপর ছিলেন সেই তৎপরতাতেও যেন অনেকটাই ভাটা পড়েছে। লকডাউন বাস্তবায়নে নিয়োজিত কয়েকজন পুলিশ সদস্য নাম প্রকাশ না করার বলে মানুষ লকডাউন মানতে না চাইলে আমরা কি করতে পারি? একেতো করোনার ভয়, অন্যদিকে প্রাইভেট গাড়ি ও মোটরসাইকেল আরোহীদের আটকাতেও তারা অনেকটাই ভীত থাকছেন। দেখা গেছে কোন মোটরসাইকেল আটকালে আরোহী পকেট থেকে মোবাইল ফোন বের করে কাকে যেন ফোন করছেন। ফোন ধরিয়ে দিতে চান কর্তব্যরত পুলিশ সদস্য। নিরুপায় হয়ে মোটরসাইকেল ছেড়ে দিতে বাধ্য হন তারা। যেখানে শহরের রাস্তাঘাট লকডাউনের কারণে ফাঁকা থাকার কথা সেখানে লকডাউনের ৫ম দিন থেকে দেখা দিয়েছে যানজট। মোট কথা জনমনে করোনা সচেতনতা না থাকলে যা হওয়ার তাই হচ্ছে কিশোরগঞ্জ শহরে। এ বিষয়ে একজন পথচারীকে জিজ্ঞেস করলে তিনি বলেন‘ কঠোর লকডাউন কঠোরভাবে বাস্তবায়ন হবে তখনই যখন মানুষকে আইন মানতে বাধ্য করা হবে।’ তিনি আরো বলেন, ‘আমরা কিশোরগঞ্জবাসী বেপরোয়া, আমরা অমুক ভাই তমুক ভাইয়ের দোহাই দিয়ে চলতে অভ্যস্ত হয়ে গেছি। কঠোর লকডাউনে আরেক সমস্যা হচ্ছে, যারা আইন মেনে চলছেন তারা ক্ষতিগ্রস্থ হচ্ছেন আর যারা আইনকে ফাঁকি দিয়ে দোকানপাট খোলা রেখে ব্যবসা চালিয়ে যাচ্ছেন তারা হচ্ছেন লাভবান। এতে করে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে উভয় পক্ষের মাঝে। যারা আইন মেনে ক্ষতিগ্রস্থ হচ্ছেন তারা আইনের প্রতি স্বাভাবিক শ্রদ্ধা হারিয়ে ফেলছেন। লকডাউনে সবচেয়ে বেশী সমস্যায় পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। তারা দোকান বন্ধ রেখে পুঁজি ভেঙ্গে বসে বসে খাচ্ছেন। লকডাউন উঠে গেলে ক্ষুদ্র যে পুঁজি দিয়ে তারা ব্যবসা করতেন পুঁজির অভাবে হয়তো তারা সেই ব্যবসা আর করতে পারবেন না। অন্য আরো বেশী সমস্যায় রয়েছেন দিন মজুররা। বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় তারা কাজ হারিয়েছেন। ঘরে খাবার নেই তাদের। এদিকে শহরের বড় বড় গ্লোসারী শপগুলো সারাদিন খোলা রেখে দিব্যি ব্যবসা চালিয়ে যাচ্ছে। উপরন্ত নিয়ম ভেঙ্গে এক শার্টার খোলা রেখে রাত ১১টা অবধি তারা বেচা বিক্রি করছেন। বুধবার ( ৭ জুলাই) রাত দশটা থেকে ১১টা পর্যন্ত শহর ঘুরে দেখা গেছে গৌরাঙ্গবাজার এলাকায় সুগন্ধা ডিপার্টমেন্টাল স্টোর, কালীবাড়ির বিপরীতে স্বপ্ন বাজার, কালীবাড়ি মোড় সংলগ্ন রাজিব স্টোরসহ আরো বেশ ক’টি মাঝারী আকারের গ্লোসারী শপ খোলা রেখে বেচা বিক্রি করতে। মোটকথা কিশোরগঞ্জ শহরে কঠোর লকডাউন একটা প্রহসনে পরিণত হয়েছে। যেখানে প্রতিদিনই করোনা সংক্রমণ বাড়ছে, মারা যাচ্ছেন এতে সংক্রমিত ৪/৫ জন করে মানুষ। কিশোরগঞ্জে করোনার ভয়াবহ সংক্রমণ ও মত্যু কমাতে অচিরেই যদি এ পরিস্থিতির লাগাম টেনে ধরা না হয় তাহলে অচিরেই এজন্য হয়তো চড়া মাশুল গুণতে হবে এ জনপদকে

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories